The Latest

হাজারো পুরুষের হৃদয় হরণকারী বলিউডের মিষ্টি চেহারার অধিকারিণী এই তারকার হৃদয়ে কে বসবাস করেন? এক কোথায় উত্তর ভারুন ধাওয়ান এলেও, প্রকৃত উত্তরটি কিন্তু আলিয়া নিজেই দিয়ে দিলেন। তবে ভারুন না হলে আলিয়ার হৃদয়ের পুরুষটি কে?

বলিউডে নতুন প্রজন্মের জনপ্রিয় নায়িকার এক নম্বর আসনটিতে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন আলিয়া ভাট। আর সেই সুবাদে একে একে ঝুলিতে আসতে শুরু করেছে বলিউডের প্রতিষ্ঠিত নায়কদের বিপরীতে সিনেমায় কাজ করার অফার। আর এখানে থেকেই শুরু। জানা যায় আলিয়া ভাট শহীদ কাপুরের বিপরীতে ‘শান্দার’ সিনেমাতে অভিনয় করতে চলেছেন। আর এই সুযোগটি পেয়ে আলিয়া তার মনের কথা জানিয়ে দিলেন এই চার্মিং হিরোকে।

আলিয়া জানান, আলিয়ার জীবনে প্রথম প্রেমের ছোঁয়া নিয়ে এসেছিলেন যে পুরুষটি তিনি আর কেউ নন শহীদ কাপুর। মাত্র ১১ বছর বয়সে ‘ইশক ভিষক’ সিনেমায় শহীদকে প্রথম দেখেই ক্রাশ খান এই আলিয়া।

আলিয়া বলেন, আমি শহীদ কাপুরের অনেক বড় ভক্ত। আমি মাত্র ১১ বছর বয়সে শহীদের ‘ইশক ভিষক’ সিনেমাটি দেখতে Gaiety Galaxy সিনেমা হলে যাই । আর প্রথম দেখতেই ভালো লেগে যায় শহীদ কাপুরকে। আমি তার প্রেমে পড়ে যাই। আর বাল্যকালের ক্রাশের সাথে অনস্ক্রিন শেয়ার করতে পারব ভেবেই ভালো লাগছে।

তবে ক্যারিয়ারের শুরু যেখানে ভারুন- সিদ্ধারথের মতো সমবয়সী অভিনেতার সাথে সেখানে শহীদের মতো তারকার সাথে অভিনয় করতে অসুবিধার সম্মুখীন হবেন না? এমন প্রশ্নের জবাবে আলিয়া বলেন, আমি এমনটা মনে করি না। শহীদ কাপুর আমার কাছে অন্যান্য সহকর্মী ভারুন-সিদ্ধারতের মতোই। আর আপনারা ভুলে যাচ্ছে আমি ইতোমধ্যেই আমার থেকে বয়সে বড় অভিনেতা রণদীপ হুড্ডার সাথে অভিনয় করেছি হাইওয়ে সিনেমাটিতে।


সুত্র: এনডিটিভি
অনেক অভিনেতা ও অভিনেত্রীই সালমানের হাত ধরে বলিউডে প্রতিষ্ঠিত হয়েছেন। বরাবরই নায়িকাদের পরিচিতি এবং তাদের সাথে প্রণয় সব কিছু মিলিয়ে বলিউড জগতের গুঞ্জনের নাম সালমান খান। যে কিনা বলিউডকে উপহার দিয়েছেন ক্যাটরিনা কাইফ, সোনাক্ষি সিনহার মতো তারকাদের। তবে এবার সালমান খানের সাথে নাম জড়াচ্ছে সাবেক মিস শ্রীলঙ্কা জ্যাকুলিন ফার্নান্দেজের। আর সালমানের সাথে কাজ করতে গিয়ে ব্যক্তি সালমানের সান্নিধ্যে আসতে পেরে এই নায়িকা বেজায় খুশী।

সালমান খানের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন ‘কিক’ ছবিতে তার সহ-অভিনেত্রী ও সাবেক মিস শ্রীলঙ্কা জ্যাকুলিন ফার্নান্দেজ। এখন পর্যন্ত যাঁদের সঙ্গে অভিনয় করেছেন তার মধ্যে সবচেয়ে চমত্কার সহ-অভিনেতা হিসেবে সালমানের নাম উল্লেখ করেছেন লঙ্কান এ সুন্দরী। শুধু তাই নয়, সালমানের পর বলিউডের আরও দুই খান শাহরুখ এবং আমিরের সঙ্গেও অভিনয়ের আগ্রহ প্রকাশ করেছেন ২৮ বছর বয়সী জ্যাকুলিন।

সালমান সম্পর্কে জ্যাকুলিনের মন্তব্য, ‘সালমান খানের সঙ্গে ‘কিক’ ছবিতে অভিনয়ের সুযোগ পেয়ে নিজেকে অনেক বেশি ভাগ্যবান মনে করছি। এখন পর্যন্ত তাঁর মতো চমত্কার সহ-অভিনেতা আর কাউকেই মনে হয়নি আমার। তাঁর সঙ্গে অনেক স্বাচ্ছন্দ্য নিয়ে কাজ করেছি আমি। সালমানের সঙ্গে কাজ করার পর এখন আমার সামনে কাজ করার জন্য অনেক দরজা খুলে গেছে। এখন আমি আমার ভবিষ্যত্ নিয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী।’

জ্যাকুলিন আরও বলেন, ‘কেবলমাত্র সালমানের সঙ্গে একটি ছবি করে আমি সুপারস্টার হতে পারব না। আমাকে ভালো ভালো ছবিতে কাজ করা অব্যাহত রাখতে হবে। কাজের গতি ধরে রাখতে আমাকে আরও অনেক পরিশ্রম করতে হবে। এখন আমি বলিউডের অন্য খানদের সঙ্গেও অভিনয় করতে চাই।’

উল্লেখ্য যে জ্যাকুলিন বলিউডের পরিচালক সাজিদের প্রেমিকা। অন্তত গুঞ্জন তাই বলে!


সুত্র: ওয়ান ইন্ডিয়া
শাকিরা আবারও মা হতে যাচ্ছেন, এমনটা গুজবই কলম্বিয়ার বাতাসে ছড়িয়ে পড়েছে। কলম্বিয়ার মিডিয়াগুলো জানাচ্ছে, এটা গুজব নয় ঘটনা সত্যি। বিশ্বখ্যাত গায়িকা শাকিরা এবং তার প্রেমিক বার্সেলোনার ডিফেন্ডার জেরার্ড পিকে দ্বিতীয় সন্তানের পিতা-মাতা হতে যাচ্ছেন। ফক্স নিউজ ল্যাটিনো বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে।

শাকিরার অন্তঃসত্ত্বার বিষয়টি প্রথম প্রকাশ পায় বিশ্বকাপের চূড়ান্ত খেলার অনুষ্ঠানে যখন তিনি "হিপ ডোন্ট লাই" গানের সাথে পারফর্ম করছিলেন। এ সময় তিনি খুবই সাবধানী ও কৌশলী পোশাক পরিধান করেন যা তার অন্তঃসত্ত্বার বিষয়টিকে আড়াল করে রাখে। ক্যারাকো প্রথম প্রতিবেদন করে যে শাকিরা তিন মাসের অন্তঃসত্ত্বা। আর এই জন্য এই জনপ্রিয় গায়িকা নিজের স্বাস্থ্য ও শরীরের প্রতি যত্ন নিচ্ছেন, পুষ্টিগুণ মেনে চলছেন।


উল্লেখ্য, শাকিরা ও পিকে দম্পতির মিলান নামে এক বছরের একটি সন্তান রয়েছে। পরজীবী সংক্রমণের কারণে ৩৫ বছর বয়সী এই জনপ্রিয় পপ তারকার সন্তান ধারণ জটিল হতে পারে বলে মিলানের জন্মের আগে চিকিৎসকরা মত দিয়েছিলেন।
তার রূপের জালে বাঁধা পড়েছে হাজারো পুরুষের হৃদয়। আকর্ষণীয় ফিগার আর রূপের মোহনীয়তায় শ্রীলঙ্কান এই সুন্দরী এখন পুরোপুরি বলিউডের রাজকুমারিতে পরিণত হয়েছেন। কেননা এই রূপসী নায়িকার রূপের জালে হাজারো সাধারণ পুরুষের মতোই আটকে গেছেন সালমান। সম্প্রতি একটি সিনেমায় একসাথে কাজ করার সুবাদে বেশ ঘনিষ্ঠ হতে দেখা যাচ্ছে তাদের।তবে আজ এই অভিনেত্রীর প্রেমের কাহিনী নিয়ে নয় বরং ক্যামেরার সামনে তার মোহনীয় উপস্থাপন নিয়ে হাজির হয়েছি।


এই তারকা বলিউডে তিনি পা রাখেন আলাদিন সিনেমাটির মধ্য দিয়ে। আর প্রথম সিনেমাটি তেমন ব্যবসফল না হলেও শ্রীলঙ্কান এই সুন্দরী নজর কাড়তে পেরেছিলেন দর্শকের। আর সেই সুবাদে ফিল্মফেয়ার ম্যাগাজিনের এবছরের মে মাসের সংখ্যাটিকে আরো আকর্ষণীয় করে তুলেছেন রূপের মহিমা ছড়িয়ে। চলুন তবে দেখে নেয়া যাক ফিল্মফেয়ার ম্যাগাজিনের প্রচ্ছদে আকর্ষণীয় জ্যাকুলিন ফার্নান্দেজকে।

























লাল রংয়ের গাউনে অপূর্ব জ্যাকুলিন























লাল রংয়ের গাউনে আরো একটি আকর্ষণীয় পোজে শ্রীলঙ্কান বিউটি
ফিল্মফেয়ার ম্যাগাজিনের প্রচ্ছদে আকর্ষণীয় জ্যাকুলিন ফার্নান্দেজ
দারুণ আকর্ষণীয় আবেদনময়ী জ্যাকুলিন
মিষ্টি কমলা রংয়ে অপরুপা তিনি 
বিশ্বসুন্দরীর খেতাব, বলিউডের এক নম্বর আসন, জাতীয় পুরস্কার, আন্তর্জাতিক ফ্যাশন ব্র্যান্ডের মুখ, নিজের গান রিলিজ। তিরিশ পেরোতে না পেরোতেই সাফল্যের শিখরে পৌঁছেছেন তিনি। গত ১৮ জুলাই ৩২ পূর্ণ করলেন প্রিয়াঙ্কা চোপড়া, পা রাখলেন ৩৩-এ।
এই মুহূর্তে বলিউডের সবথেকে ভার্সাটাইল অভিনেত্রী হয়তো তিনিই। অগ্নিপথ, গুন্ডের মতো একেবারেই বলিউডি মশালা ছবির পাশাপাশি ফ্যাশন, সাত খুন মাফের মতো ছবি করার কৃতিত্ব রয়েছে তার ঝুলিতে। বরফি ছবির ঝাঁকড়া চুলের অটিস্টিক ঝিলমিল বা দৃঢ়প্রত্যয়ী মেরি কমের চরিত্র, প্রিয়াঙ্কা বারবারই প্রমাণ করছেন কেন তিনিই সেরা।মাত্র ১৮ বছর বয়সে মিস ওয়ার্ল্ডের খেতাব জেতার পর থেকে আর পিছন ফিরে তাকাতে হয়নি তাকে। ২০০৩ সালে দ্য হিরো: লভ স্টোরি অফ আ স্পাই দিয়ে বলিউডে আত্মপ্রকাশ। আর এক দশক পর আজ তিনি বলিউডের দেশি গার্ল, যিনি কিনা গ্লামারাস চরিত্রের পাশাপাশি করতে জানেন দারুণ অভিনয়ও! গাইতে জানেন গান, অভিনয় করছেন হলিউডেও। আর তাই তো তিনি সকলের আদরের পিগি চপস।
২০১২ সালে ওভারি ক্যান্সারে আক্রান্ত হন মনীষা। এরপর টানা এক বছর মরণঘাতী ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করে অবশেষে পুরোপুরি সুস্থ হন তিনি। ক্যান্সারজয়ী নেপালি বংশোদ্ভূত অভিনেত্রী মনীষা কৈরালা 'সিতারে' নামক ছবির মাধ্যমে পুনরায় বলিউডে ফিরতে যাচ্ছেন।

মনীষা এখন ছবির চিত্রনাট্য পড়ছেন বলে জানা গেছে। অভিনয়শিল্পীদের জীবনী নিয়েই এ ছবির চিত্রনাট্য তৈরি হয়েছে। এতে বলিউডের গ্লামারস জগতের অনেক অজানা তথ্য তুলে ধরা হবে। ছবিটিতে মনীষা একজন চিত্রনায়িকার ভূমিকায় অভিনয় করবেন বলে জানা গেছে।

এ প্রসঙ্গে ৪৩ বছর বয়সী মনীষা বলেন, 'আমি দীর্ঘদিন পর এ ছবির মাধ্যমে বলিউডে ফিরতে যাচ্ছি। তাই ছবিটিতে নিজেকে নতুনরূপে উপস্থাপন করতে চাই। যা দেখে দর্শকরা সত্যিই মুগ্ধ হবেন।' 
সূত্রটি আরো জানিয়েছে, মনীষা দীর্ঘদিন পর নিজের সৌন্দর্য ঝালাই করে নিতে পুনরায় শরীরচর্চা শুরু করেছেন। খাদ্যাভাসেও ব্যাপক পরিবর্তন এনেছেন তিনি। তাছাড়া নিয়মিত ত্বকের যত্ন নিচ্ছেন। চলতি বছরের শেষের দিকে ছবিটির শুটিং শুরু হবে বলে জানা গেছে।
 

উল্লেখ্য, ২০১২ সালে রামগোপাল ভার্মার 'ভূত রিটার্নস' ছবিতে তাকে শেষবারের মতো দেখা গিয়েছিল।


মিশন ইমপসিবল খ্যাত হলিউড সুপারস্টার টম ক্রুজের সাবেক স্ত্রী, হলিউড অভিনেত্রী কেটি হোমস নতুন প্রেমে মজেছেন। তিনি সুইডিশ অভিনেতা আলেকজান্ডার স্কারসগার্ডের সঙ্গে প্রেম করছেন। এ জুটি এখন চুটিয়ে অভিসার করছেন।
গত বছর 'দ্য গিভার' ছবিতে একসঙ্গে কাজ করতে গিয়ে ৩৫ বছর বয়সী কেটি ও ৩৭ বছর বয়সী আলেকজান্ডারের মধ্যে দারুণ সখ্য গড়ে ওঠে। ছবির সেটে প্রায়ই খুনসুটিতে মেতে উঠতেন তারা। বিষয়টি গোপন করার চেষ্টা করলেও ছবির সেটের কারোরই নজর এড়াতে পারেননি কেটি ও আলেকজান্ডার।
শুধু তাই নয়, ছবির শুটিং শেষ হওয়ার পরও একে অন্যের মধ্যে যোগাযোগ অব্যাহত রাখেন কেটি ও আলেকজান্ডার। সম্প্রতি এ জুটিকে নিউইয়র্কের অভিজাত একটি হোটেলে একসঙ্গে ডিনার করতে দেখা গেছে। অনেক রাত পর্যন্ত তারা হোটেলে অবস্থান করেন।
এ প্রসঙ্গে কেটির এক ঘনিষ্ঠ বন্ধু জানান, কেটি-আলেকজান্ডার দুজনই নিঃসঙ্গ। তাই তারা পরস্পরের সঙ্গ দারুণ উপভোগ করছেন। সূত্রটি আরো জানিয়েছে, সায়েন্স ফিকশনধর্মী 'দ্য গিভার' ছবিটি ১৫ আগস্ট মুক্তি পাচ্ছে। অচিরেই ছবির প্রচারণার কাজে সামনে আরো ঘন ঘন একসঙ্গে সময় কাটানোর সুযোগ পেতে যাচ্ছেন তারা।
উল্লেখ্য, ২০০৫ সালের এপ্রিলে টম ক্রুজের জীবনে আসেন কেটি। এক বছর বাদে ২০০৬ সালের এপ্রিলে কন্যা সুরির জন্ম দেন কেটি। এর ছয় মাস পর ইতালিতে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে কেটিকে বিয়ে করেন ক্রুজ। স্বামী-সন্তানকে নিয়ে সুখেই সংসার করছিলেন। কিন্তু ২০১২ সালে বিচ্ছেদের আবেদন করে সবাইকে চমকে দেন তিনি। ক্রুজের ৫০তম জন্মদিনের মাত্র কয়েক দিন আগে কেটি এ কান্ড ঘটান।

সুত্র: ডেইলি মেইল
বিপাশা বসুর মতো অনেক বাঙালিই বলিউডে প্রবেশের পর আগুন জ্বালিয়েছেন পুরুষের মনে। তবে এবার সেই তালিকায় অপর এক বাঙালি ললনার নাম যোগ হতে যাচ্ছে। বেশ কিছু বিজ্ঞাপনে কাজ করার পর প্রোমিতা বণিক এবার বলিউডে পা রাখার জন্য একেবারেই তৈরি।


নিজেকে প্রমাণ করতে হট ফটোশুটও করিয়েছেন তিনি। প্রোমিতার এই ছবিগুলি এতটাই আকর্ষনীয়, যা দেখে বোঝাই যাচ্ছে ছবিতে অন্তরঙ্গদৃশ্যে অভিনয় করতে তার কোন আপত্তি নেই। ইতিমধ্যে বাংলা ধারাবাহিকেও কাজ করেছেন প্রোমিতা। তবে ডেইলিসোপের পর এবার তিনি এমন কিছু করতে চান যাতে অনেক বেশি কিছু শেখা যায়।


বলিউডে এখন যৌনতার ছোঁয়া চারদিকে। তাই এই ফটোশুট যে পরিচালক প্রযোজককে আকর্ষণ করবে সেটা বোঝাই যাচ্ছে। যদিও নিজের ফেসবুক অ্যাকাউন্টেও ছবিগুলি আপলোড করেছেন তিনি। তবে এবার এটাই দেখার বলিউডে নতুন কি জাদু দেখাতে পারেন প্রোমিতা।