The Latest

Showing posts with label Bollywood. Show all posts
Showing posts with label Bollywood. Show all posts
ইয়ে জওয়ানি হ্যা দিয়ানি’ সিনেমায় খুব ছোট্ট ভূমিকায় অভিনয় করেছিলেন। কিন্তু তার খোলা মেলা পোশাকে আবেদনময়ী উপস্থাপন পুরুষ দর্শকদের মনে আগুন জ্বালিয়ে দিয়েছিল। দীপিকা পাডুকোনের পাশে সমানে টক্কর দিয়েছিলেন ইভলিন শর্মা নিজের সেক্স অ্যাপিলে।

ইভলিন শর্মা মডেলিং, অভিনয়ের পর সঙ্গীত জগতে প্রবেশ করলেন। আন্তর্জাতিক ক্ষেত্রে অন্যধারার গানের মধ্যে দিয়ে ইভলিন নিজের সঙ্গীত প্রতিভাকেও এবার পৌঁছে দেবেন দর্শকদের কাছে। অসম্ভব উচ্ছসিত ইভলিন শর্মা সংবাদমাধ্যমের সামনে বলেন,"গানের প্রতি আমার সবসময় অন্যধরনের একটা টান ছিল। কিন্তু গান ভাললাগার সেই ইচ্ছে এইভাবে আন্তর্জাতিক ক্ষেত্রে অ্যালবম তৈরির সুযোগ করে দেবে তা আশা করিনি।"

তিনি আরও জানান যে, এই প্রথম ভারতের দর্শকরা ইভলিন শর্মাকে একদম নতুন রুপে দেখতে পাবেন। ইন্দো-মার্কিনী ব্রুকলিন শান্তির সঙ্গে যৌথভাবে অ্যালবামে কাজ করেছেন ইভলিন। ব্রুকলিন ‘ফ্রম সিডনি উইথ লাভ’ সিনেমার সেটে প্রথম আলাপ হয় ইভলিনের সঙ্গে এবং তখনই তিনি এই নায়িকার সঙ্গীত প্রতিভার সাথে পরিচিত হন।








ইভলিন কেবলমাত্র গান গেয়ে ক্ষান্ত থাকেননি। ইভলিন স্বয়ং নিজের জীবনের জার্নি নিয়ে ‘সামথিং বিউটিফুল’ গানটি লিখেছেন। এই ভিডিওটি নিউ ইয়র্কে শুটিং করা হয়েছে এবং আগামী অগস্ট মাসে মুক্তি পাবে অ্যালবমটি।
দীর্ঘদিন ধরে তিনিই ছিলেন বলিউডের একমাত্র্র ‘সিরিয়াল কিসার’। এবার এমরান হাশমির সাম্রাজ্যে ভাগ বসিয়েছেন তারই চাচাতো বোন আলিয়া ভাট। হিন্দি সিনেমার এই অভিনেত্রীকেই বলা হচ্ছে নতুন প্রজন্মের ‘সিরিয়াল কিসার’।ভারতীয় দৈনিক হিন্দুস্তান টাইমসের সঙ্গে এক সাক্ষাৎকারে, চুমুর দৃশ্যে অভিনয়ে তার রেকর্ড ভাঙার ব্যাপারে আলিয়াকে বেশ কিছু পরামর্শ দিলেন এমরান।
‘মার্ডার’(২০০৪), ‘জেহের’ (২০০৫), ‘আশিক বানায়া আপনে’(২০০৫)-এর মতো পরপর কয়েকটি সিনেমায় চুম্বনদৃশ্যে অভিনয় করে এমরান হাশমি তৈরি করেছিলেন নিজের ‘সিরিয়াল কিসার’ ইমেজ। দশ বছরের ক্যারিয়ারে চুমুর দৃশ্যে অভিনয়ের ব্যাপারে নিজের ‘স্ট্রাইক রেট’ ভালোই বজায় রেখেছেন তিনি।
ওদিকে নিজের প্রথম সিনেমা ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ (২০১৩) থেকে শুরু করে চলতি বছরের দুই সিনেমা ‘টু স্টেটস’ আর ‘হাম্পটি শর্মা কি দুলহানিয়া’তে তিন সহশিল্পী সিদ্ধার্থ মালহোত্রা, অর্জুন কাপুর এবং ভারুন ধাওয়ানের ঠোঁটে ঠোঁট রেখেছেন আলিয়া। বলিউডের ভাট পরিবারের নবীনতম এই শিল্পী কি পারবেন তার ভাইয়ের রেকর্ড ভাঙতে?
প্রশ্নের উত্তরে এমরান হেসে বলেন, “আমার রেকর্ড ভাঙতে আলিয়ার কিছুটা সময় তো লাগবেই। আমার ক্যারিয়ার ১০ বছরের। আমি প্রতি বছর চারটি করে সিনেমায় অভিনয় করেছি। ওকে প্রতি বছর চারটি করে ম্যাচ খেলতে হবে আর রানরেটও ধরে রাখতে হবে।”
এমরান আরও বলেন, “এর সঙ্গে আলিয়াকে এমন সব নির্মাতাদের সঙ্গে কাজ করতে হবে যারা ওকে চুমুর দৃশ্যে অভিনয় করতে বাধ্য করবেন। তাছাড়া অধিকাংশ অভিনেতাই এক্ষেত্রে খুব বেশি উদার নন যে, প্রতিটি সিনেমাতেই তারা চুমু খাবেন। আমার ব্যাপারটা একটু আলাদা। আমার অভিনীত সিনেমাগুলোয় ওই দৃশ্যগুলো ছিল ‌অপরিহার্য।”
তবে একই পরিবারের হলেও আলিয়ার অভিনয় নাকি খুব একটা দেখা হয়নি এমরানের।
“আলিয়া প্রায়ই পিড়াপিড়ি করে আমাকে ওর সিনেমাগুলো দেখার জন্য। কিন্তু হিন্দি সিনেমা আমার খুব একটা দেখা হয় না। অবশ্য ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ দেখেছি; ভালোই লেগেছে। শিগগিরই ‘হাইওয়ে’ও দেখব।”
ভাইবোন একসঙ্গে অভিনয় করবেন কি না-- এমন প্রশ্নের জবাবে এমরান জানান, তার ইচ্ছা আছে, কিন্তু সিনেমাটিও হওয়া চাই উপযুক্ত।

“আমি তো আলিয়ার সঙ্গে অভিনয় করতেই চাই। কিন্তু ভাইবোনের চরিত্রে। না হলে এটা খুবই অস্বস্তিকর হয়ে উঠবে।”
গভীর রাতে লং ড্রাইভ, রাতভর পার্টি এবং সিনেমার কাজ শেষ করে অভিসার যাপন, শুধু তাই নয় আইফা অ্যাওয়ার্ড প্রোগ্রাম শেষ করে ফেরার সময় দীপিকার গলায় লাভ খচিত লকেট এসবই দীপিকা-রণভীরের প্রেমকে নির্দেশ করলেও সম্প্রতি রণভীর যে দীপিকা পাডুকোনকে ডেট করছিলেন তা অস্বীকার করলেন। এই খবর বাসি হতে না হতেই এই দুই কপোতকোপতিকে পাওয়া গেলো একসাথে। তাও আবার দেশে নয় একেবারে দেশের বাইরে হাতে হাত ধরা অবস্থায়। কি গুলিয়ে যাচ্ছে তো!
প্রসঙ্গত, দীপিকা-রণভীরের প্রেমের সম্পর্কের গুজবটি সঞ্জয় লীলা বানসালির সিনেমা রামলীলা সিনেমায় একসাথে অভিনয় করার সময় থেকে বলিউডের বাতাসে ভেসে বেড়াতে থাকে। তবে সিনেমার পরেও একই সাথে পার্টি, রণভীরের বাবা মার সাথে দীপিকার দেখা ঠিক একই ভাবে দীপিকার বাবার সাথে রণভীরের দেখা এসবই গুজবটিকে সত্যতে প্রমাণ করে।
তারপর হঠাৎ করেই সম্প্রতি রণভীর সিং পিটিআইকে এক সাক্ষাৎকারে বলেন, না আমাদের মধ্যে এমন কোন সম্পর্ক নেই। সে আমার জীবনে অনেক গুরুত্বপূর্ণ এবং বিশেষ একজন বন্ধু কেবল। আমি এই পর্যন্ত যে কজন মানুষকে খুব কাছ থেকে জানার সুযোগ পেয়েছি তাদের মধ্যে দীপিকার অভিব্যক্তিটি সব থেকে আকর্ষণীয়। তাকে আমি অনেক সম্মান করি আমার একজন সহকর্মী হিসেবে।
জানা গেছে, দীপিকা গিয়েছিলেন মার্কিনে পরিবারের সঙ্গে ঘুরতে। কিন্তু হঠাৎই পরিবারের সঙ্গ ছেড়ে বার্সেলোনায় রণভীরের সঙ্গে সময় কাটাতে দেখা গেল দীপিকাকে। শুধু দিনভর নয়। রণবীরের সঙ্গে একটা রাতও কাটালেন বার্সেলোনায় দীপিকা।
রণবীর অবশ্য কাজেই গিয়েছেন বার্সেলোনায়। জোয়া আখতারের নতুন ছবি ‘দিল ধারাকনে দো’-র শুটিংই চলছে এখানে। শুধু রণবীর নয়, শুটিংয়ে হাজির আনুশকা শর্মা, প্রিয়াংকা চোপড়া, ফারহান আখতার। দীপিকাকে গোটা টিমের সঙ্গে আড্ডা মারতেও দেখা গেছে। তবে শুটিং ফ্লোরের খবর অনুযায়ী, দীপিকাকে সময় দেওয়ার জন্য রণভীর নাকি কিছুটা সময় শুটিং থেকে ব্রেক নিয়ে শহর ঘুরতে বেরিয়ে পড়েছিলেন দীপিকার সঙ্গে। এমনকি রাতও কাটিয়েছেন একই হোটেলে!

তবে এবার ফিরে জয়া যাক রণভীরের কথাতেই। দীপিকার সাথে সম্পর্কের কথা অস্বীকার প্রসঙ্গে সংবাদমাধ্যম এই অভিনেতাকে প্রশ্ন করেন তবে কি খবরে যা ছাপা হয়েছে এসবই ভুল? এমন প্রশ্নের জবাবে রণভীর সিং বলেন, আমি সব সময়ই কাজে ব্যস্ত থাকি। আর আমার হাতে এত সময় থাকে না যে আমি সারাক্ষণ ট্যাবলয়েড হাত নিয়ে বসে থাকব। আমরা সবাই অনেক সময় কোন কিছু বিবেচনা না করেই একটি সিদ্ধান্তে পৌঁছে যাই। আর আমি এও বলতে চাই যে দুজন তারকা একসাথে অভিনয় করলেই বা কথাও একসাথে তাদের দেখা যাওয়ার মানে এই নয় যে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে।
গত বছর ছিলো তাদের বিয়ে করার কথা কিন্তু পরিবারের কোনো ব্যক্তির অসুস্থতার করনে তা পিছিয়ে যায়। কিছুদিন আগেই অভিনেত্রী ও প্রযোজক দিয়া মির্জা বলেছিলেন তাদের যৌথ প্রযোজিত প্রথম ছবি ‘ববি জাসুস’ এর মুক্তির পরেই তারা বিয়ে করবেন। ছবি সফল হতে পারেনি বলে বিয়ে পিছিয়ে থাকবে, তা কি হয়?

অবশেষে গাঁটছড়া বাঁধতে যাচ্ছেন অভিনেত্রী দিয়া মির্জা ও পরিচালক সাহিল সঙ্ঘ। পাঁচ বছর প্রেমের পর এবছর অক্টোবরেই দুজনে বসতে যাচ্ছেন বিয়ের পিঁড়িতে।

প্রেম তাদের পাঁচ বছরের কিন্তু বলিউড অভিনেত্রী তাই বলিউডি স্টাইল ছাড়া মনে ধরেনা কিছুই। সাহিল নাকি তাকে কখনই বলিউডি ধাঁচে প্রেম নিবেদন করেননি। এই নিয়ে প্রেমিকের কাছে অভিযোগ জানাতেন ৩২ বছর বয়সী দিয়া। প্রেমিকও বলেছিলেন অবশ্যই করব কিন্তু সেটা অবশ্যই স্মরনীয় কিছু হবে।

সত্যিই করেছিলেন এ বছরের এপ্রিলে আইফা ২০১৪ অ্যাওয়ার্ড অনুষ্ঠানের জন্য দুজনেই গিয়েছিলেন যুক্তরাষ্ট্রে সেখানেই সাহিল নিউ ইয়র্কের ব্রুকলিন ব্রিজের এর মাঝামাঝি পর্যায়ে দিয়াকে প্রেম নিবেদন করেন।


দিয়া জানালেন, ‘ব্রিজের মাঝে অনেক চাইনিজ মানুষ ছিলেন যারা এই দৃশ্য দেখে হাত তালি দিচ্ছিলো। আমি অবাক হয়েছিলাম কিন্তু খুশিতে কান্না করে ফেলেছিলাম।
অক্ষয় কুমার অভিনীত ছবি ‘ইটস এন্টারটেইনমেন্ট’ খুব শীঘ্রই মুক্তি পেতে যাচ্ছে। তবে মুক্তির একেবারে কাছে এসে এই ছবিরই নাম বদলে রাখা হলো ‘এন্টারটেইনমেন্ট’। সাজিদ-ফারহাদ লিখেছেন এই ছবির গল্প।

ছবির প্রযোজক রমেশ তৌরানি জানিয়েছেন, "প্রথম দিন থেকেই আমরা ছবির জন্য এক অক্ষয়ের নাম খুঁজছিলাম। এন্টারটেইনমেন্ট নাম নিয়ে আমাদের কোনো অসুবিধে নেই। অন্য একটি প্রোডাকশন হাউস এই নাম রেজিস্টার করে রেখেছিল কিন্তু শেষমেশ আমরা এটা পেয়ে গেছি। এই নাম পেয়ে আমি খুব খুশি।’

ছবির সহপ্রযোজক জয়ন্তিলাল গড়া জানিয়েছেন, ‘ছবির গান ইতিমধ্যেই জনপ্রিয় হয়েছে। অক্ষয় কমেডির মাস্টার তাই এই ছবি সাফল্য পাবেই। ইন্টারনেইনমেন্ট শুধু ১০০ কোটি না বক্স অফিসে ২০০ কোটি টাকাও কামাতে পারে।'


এই ছবিতে অক্ষয় ছাড়াও রয়েছেন তামান্না ভাটিয়া, মিঠুন চক্রবর্তী, জনি লিভার, প্রকাশ রাজ, সোনু সুদ ও কৃষ্ণা।

তারকাদের জীবনে পান থেকে চুন খসলেই সেটা খবরে পরিণত হয়। আর ক্যারিয়ার সচেতন এই তারকাদের একটু বেশীই যেন সতর্ক থাকতে হয়। কিন্তু তারাও তো মানুষ। বিভিন্ন সময় পরিস্থিতির শিকার বা নিজ স্বভাবের কারণেই বদমেজাজি বা রগচটা তারকাতে পরিণত হয়েছেন। আজ আপনাদের জন্য নিয়ে হাজির হলাম বলিউডের এমন সব তারকাদের নিয়ে যারা ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে রগচটা বা বদমেজাজি হিসেবে পরিচিত।                                                

বদজেজাজি তারকার তালিকায় সর্বপ্রথমেই রয়েছেন বলিউডের দাবাং খান। মিডিয়ার উপর রেগে ফেটে পড়া ছাড়াও প্রেমিকাদের গায়ে হাত তোলার কারণেও বেশ কয়েবার খবরের শিরোনামে পরিণত হয়েছেন সালমান খান। আর সাবেক সুন্দরী ঐশ্বরিয়া রাইয়ের সাথে সম্পর্ক ভেঙে যাওয়ার পেছনে সালমানের বদমেজাজই প্রধান কারণ ছিল।
আদিত্য পাঞ্চলিকে কেবল বদমেজাজি বললে কম হবে, বদমেজাজের সাথে সাথে গায়ে হাত তোলার স্বভাবও রয়েছে এই অভিনেতার। একবার তো গাড়ি পার্ক করা নিয়ে প্রতিবেশীর সাথে বাকবিতণ্ডার একপর্যায়ে ঐ প্রতিবেশীর গায়ে হাতও তোলেন তিনি।
বদমেজাজি তারকাদের নিয়ে কথা হচ্ছে আর এই তালিকা থেকে বাদ পড়বেন নানা পাটেকার তাতো হতেই পারেনা। তবে এই তারকার ক্রোধের শিকার সবচেয়ে বেশী হয়েছে মিডিয়া।


যতবারই রেগেছেন ততবারই খবরের শিরোনামে পরিণত হয়েছেন। তবে সবথেকে বেশী যে ব্যাপারটি নিয়ে শাহরুখ খান বেশী সমালোচিত হয়েছিলেন তা হল ফারাহ খানের স্বামী সুরশ কুন্দ্রাকে ‘অগ্নিপাথ’ সিনেমার পার্টিতে চড় মেরে বসার কারণে। ঠিক কি কারণে এমন একটি ঘটনা ঘটান শাহরুখ তা জানা যায়নি। আর তাই অন্যান্য তারকাদের মতো তিনিও এই সারিতে রয়েছেন।
এই তালিকায় থেকে বাদ পড়েননি অমিতাভ বচ্চনও। যদিও বলিউডে বেশ ঠাণ্ডা মস্তিষ্ক এবং শান্ত প্রকৃতির অভিনেতা হিসেবেই পরিচিত। কিন্তু অমিতাভ বচ্চনের রাগি চেহারার সামনে যে একবার পড়েছে সে আর কখনোই পুনরায় সেই ভুলটি করেননি।
যদিও নিজের রাগকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হবে তা ভালভাবেই জানেন এই অভিনেতা। কিন্তু সাইফ আলী খানও বেশ কয়েকবার রাগকে নিয়ন্ত্রণে রাখতে পারেননি। বন্ধুবান্ধবদের নিয়ে তাজ হোটেলে খেতে যান এই অভিনেতা। সেখানেই ঘটে দুর্ঘটনা। কোন এক কারণে সেই হোটেলে খেতে আসা এক লোকের নাকে ঘুষি মেরে বসেন তিনি। পরবর্তীতে এমন কাজের জন্য বেশ ঝক্কিও পোহাতে হয় তাকে।
রানী মুখার্জিও রয়েছেন এই তালিকায়। এই অভিনেত্রীর সহশিল্পীদের সাথে খারাপ ব্যবহারেরও রেকর্ড রয়েছে। শুধু তাই নয় সিমি গারেওয়ালের অনুষ্ঠানে আদিত্যের সাথে প্রেমের সম্পর্কে যখন এই উপস্থাপিকা খোঁচা মেরে প্রশ্ন করেন তখন রানী দর্শকের সামনেই রেগে যান।
এই অভিনেত্রীর গালের আকর্ষণীয় টোল আপনাকে যতটুক বিমোহিত করবে ঠিক তার বদ মেজাজ আপনাকে দূরে ঠেলে দিবে। প্রীতি জিনতার এই রগচটা স্বভাবের কথা বলিউডের এমন কেউ নেই যারা জানেন না। এবং এই অভিনেত্রী থেকে তার সমান দূরত্ব বজায় রেখেই চলেন।





















পর্দায় তাকে দেখে বোঝার উপায় নেই বাস্তব জীবনে তিনি এতটা রগচটা। রোমান্টিক সিনেমার এই রূপসী অভিনেত্রী প্রায়ই রেগে গালাগালি করছেন এমন অবস্থায় ক্যামেরার সামনে ধরা পড়েন। একবার এতোটাই রেগে যান যে একজন ভক্তকে ঘুষি মেরে বসেন।পরে অবশ্য নিজের এই রগচটা স্বভাবের কথা নিজেই স্বীকার করেন। 


ভিন্নধর্মী সিনেমায় অভিনয়ে প্রশংসা কুড়ানোর সাথে সাথে রগচটা অভিনেত্রীর নামটি কুড়িয়েছেন তিনি। কঙ্গনা রানাউতের রাগ উঠে গেলে তিনি কাউকে মানেন না। এই অভিনেত্রী প্রায়ই তার ড্রাইভারের সাথে খারাপ ব্যবহার করেন। কঙ্গনার গাড়ির ড্রাইভার যতবারই শুটিং স্পটে যাওয়ার রাস্তা সম্পর্কে জানতে তত বারই নাকি এই অভিনেত্রী রেগে যান এবং অকথ্য ভাষায় গালাগালি শুরু করেন। 
‘ইয়ে জওয়ানি হ্যা দিওয়ানি’তে বেশ অনেক দিন পরে একসঙ্গে কাজ করার পরে রণবীর কাপুর ও দীপিকা পাডুকোনের বন্ধুত্বের সম্পর্ক বেশ ভালোই ছিল। অনেকেই আশা করেছিলেন যে তাঁদের পুরনো সম্পর্ক আবার জোড়া লাগবে। আবার প্রেমে পড়বেন তারা। এমনকি কিছুদিন যাবত এও শোনা যাচ্ছিল যে ক্যাটের সাথে ভালো যাচ্ছে না রণবীরের সম্পর্ক। কিন্তু ক্যাট যেন পণ করেছেন, রণবীরকে বিয়ে করেই ছাড়বেন। আর তাই তো দীপিকার সাথে বন্ধুত্ব নিয়ে রণবীরের বর্তমান প্রেমিকা ক্যাটরিনার রাগ হয়। এবং সেই রাগ এড়াতে ফ্রান্সে ইমতিয়াজ আলীর ‘তামাশা’ সিনেমার শুটিংয়ে বেশ দূরত্ব রাখছেন দীপিকা রণবীর কাপুরের সঙ্গে।

বিশ্বস্ত সূত্রের মাধ্যমে জানা গেছে দীপিকা পাড়ুকোন ফ্রান্সে বেশ দূরে অন্য একটি হোটেলে থাকছেন এবং সমগ্র সিনেমার মেম্বার কাস্ট রণবীর কাপুর আছেন অন্য হোটেলে। শোনা যাচ্ছে যে দীপিকা নির্দিষ্ট একটু দূরত্ব রাখতে চান কাপুর খানদানের পুত্রের সঙ্গে। এর আগের বেশ কিছু শুটিং সেটে রণবীরের সঙ্গে দেখা করতে ক্যাটরিনা কাইফ শুটিং ফ্লোরে চলে যাতেন। তাই ক্যাটরিনা বিরতির সময় যদি ‘তামাশা’র শুটিং ফ্লোরে রণবীরের সঙ্গে দেখা করতে এসে দীপিকাকে একসঙ্গে দেখতে পান তাহলে বেশ বড় ধরনের সমস্যা হতে পারে এই আশঙ্কা করে দীপিকা আলাদা থাকছেন এবং রণবীরকে যত দূর সম্ভব এড়িয়ে চলছেন।


তবে এটাই একমাত্র কারণ নয়, বেশ কয়েকদিন আগে গুঞ্জন উঠেছিল যে রনবীর সিং, দীপিকার এখনকার প্রেমিক মোটেই চান না দীপিকা তাঁর প্রাক্তন প্রেমিকের সঙ্গে বেশি সময় ব্যয় করুক এবং সেই নিয়ে নতুন কোনো গুজব তৈরি হোক। তাই নিজের এবং প্রাক্তন প্রেমিক রণবীর কাপুরের ব্যক্তিগত জীবনে নতুন কোনো সমস্যা যাতে তৈরি না হয় সেই কারণেই দূরত্ব বজায় রেখে চলছেন বলিউডের এই অভিনেত্রী।
হামসকলস’ ছবিতে অভিনয়ের মাধ্যমে দীর্ঘদিন পর বলিউডে কোনো ছবি মুক্তি পেলো বিপাশা বসুর। ‘রাজ-৩’ এবং ‘আত্মা’ ছবির পর দীর্ঘ একটা বিরতি নেন তিনি। তবে সম্পূর্ণ কমেডিনির্ভর ছবি ‘হামসকলস’ এরই মধ্যে ভালো ব্যবসা সফলতা অর্জন করেছে।

সম্প্রতি এই ছবির সফলতার একটি পার্টি আয়োজন করা হয়েছিল পরিচালক সাজিদ খানের পক্ষ থেকে। পার্টিতে উপস্থিত ছিলেন ছবির অভিনয়শিল্পী সাইফ আলী খান, রিতেশ দেশমুখ, এষা গুপ্তা প্রমুখ। এর বাইরেও বলিউডের আরো অনেক তারকাই পার্টিতে আমন্ত্রিত হয়ে আসেন ‘হামসকলস’ টিমকে শুভেচ্ছা জানাতে।

গভীর রাতের এই পার্টি শুরু হওয়ার কিছুক্ষণ পরই হাজির হন বিপাশা। তবে একা নন, বেশ খোলামেলা পোশাকে প্রেমিক অভিনেতা হারমান বাওয়েজাকে সঙ্গে নিয়েই হাজির হন তিনি। এই হারমানের সঙ্গেই চলতি বছরের শুরুতে বিয়ের ঘোষণা দেন বিপাশা। এখন তাদের বিয়ের প্রস্তুতি চলছে। তবে বিয়ের আগেই যেন চমক দেখালেন এই তারকা জুটি। করে বসলেন এমন একটা কাণ্ড যাতে সমালোচনা করছেন একেবারে কাছের মানুষেরাও। কী করলেন এই তারকা জুটি?

পার্টিতে তাঁরা ঘনিষ্ঠ হয়ে বেশ কিছুক্ষণ নাচেন। মদপানের পর এক সময় তাঁদের নাচের গতিও বেড়ে যায়। এক সময় অদ্ভুত কাণ্ড ঘটালেন তাঁরা। পার্টিতে সবার সামনেই লিপ কিস করে বসেন। শুধু তাই নয়, প্রায় ২০ সেকেন্ড পর্যন্ত স্থায়ী ছিল তাদের এই লাইভ লিপ কিস। হঠাৎ করে তাঁদের এমন কাণ্ডে অবাক হয়ে যান উপস্থিত সবাই। কিছুক্ষণের জন্য সবকিছু নীরব হয়ে যায়। শুধু বিপাশা-হারমানই এই চুমোর মাধ্যমে সবার নজর কাড়েন। তবে এই ঘটনার পর তেমন বিব্রত মনে হয়নি তাঁদের। এরপর আবারও নাচতে থাকেন তাঁরা।


সূত্র- কালের কণ্ঠ
একই ছবিতে অভিনয় করতে যাচ্ছেন চিরপ্রতিদ্বন্দ্বী দুই বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন ও সুম্মিতা সেন। 'অাঁখে'খ্যাত বলিউড প্র্রযোজক গৌরাঙ্গ দোসির পরবর্তী প্রজেক্টে অভিনয় করবেন তারা। সম্প্রতি ঐশ্বরিয়া-সুস্মিতা ছবির চিত্রনাট্য হাতে পেয়েছেন। তারা দু'জনেই এ ছবিতে অভিনয়ের ব্যাপারে ইতিবাচক মনোভাব পোষণ করেছেন।


ওয়ান ইনডিয়ার খবরে জানা গেছে, ১৯৯৪ সালে মিস ওয়ার্ল্ড খ্যাতি লাভ করেন ঐশ্বরিয়া রাই। একই বছর মিস ইউনিভার্স খেতাবে ভূষিত হন সুস্মিতা সেন। এরপর তারা বলিউডে পা রাখেন। তখন থেকেই নানা বিষয় নিয়ে এ তারকাদ্বয়ের মধ্যে ঠাণ্ডা লড়াই চলছে। তবে সেই লড়াইয়ের অবসান ঘটিয়ে এবার একসঙ্গে ক্যামেরাবন্দি হতে চলেছেন এই তারকাদ্বয়।

এ ছবিতে ঐশ্বরিয়া-সুস্মিতার বিপরীতে অভিনয় করবেন অভিষেক বচ্চন। বিবাহিত দম্পতিদের জীবনকাহিনী নিয়ে ছবিটির পটভূমি গড়ে উঠেছে। এতে বিবাহিত জুটি হিসেবে অভিনয় করবেন ঐশ্বরিয়া ও অভিষেক।

অন্যদিকে, পরকীয়া সম্পর্কের জালে জড়িয়ে পড়া এক নারীর চরিত্রে অভিনয় করবেন সুস্মিতা সেন। এ প্রসঙ্গে ৩৮ বছর বয়সী সুস্মিতা বলেন, 'আমি ও ঐশ্বরিয়া দুজনই ছবিটির চিত্রনাট্য হাতে পেয়েছি। এর গল্পটিও বেশ ভালো লেগেছে। এ মুহূর্তে এর চেয়ে বেশি কিছু বলতে চাই না।'

সূত্রটি আরো জানিয়েছে, বাঙালি বংশোদ্ভূত সুস্মিতা সেন তার দেড় যুগের অভিনয় ক্যারিয়ারে বেশ কিছু হিন্দি ও তামিল ছবিতে অভিনয় করেছেন। তবে খুব শিগগরিই তাকে একটি বাংলা ছবিতেও দেখা যাবে। '২২ শে শ্রাবণ'খ্যাত পরিচালক শ্রীজিত মুখার্জির 'নির্বাক' ছবিতে অভিনয় করবেন তিনি। ভেঙ্কাটেশ ফিল্মসের এ ছবিতে সুস্মিতার দুই সহ-অভিনেতা হিসেবে থাকছেন যিশু সেনগুপ্ত ও ঋতি্বক চক্রবর্তী।


এদিকে, ঐশ্বরিয়া রাই বচ্চন দীর্ঘদিন পর 'জাজবা' শিরোনামের ছবিটি দিয়ে রূপালি পর্দায় প্রত্যাবর্তন করতে যাচ্ছেন। অচিরেই এ ছবির দৃশ্য ধারণের জন্য লন্ডনে যাবেন তিনি। এদিকে, জানা গেছে, চলতি বছরেই গৌরাঙ্গ দোসি তার নতুন ছবিটির শুটিং শুরু করবেন। আগামী বছরের শুরুতে তার ছবিটি মুক্তি দেয়ার পরিকল্পনা রয়েছে।