The Latest

Showing posts with label Sonakkhi Sinha. Show all posts
Showing posts with label Sonakkhi Sinha. Show all posts
অভিনেতা শত্রুঘ্ন সিনহার একমাত্র মেয়ে সোনাক্ষী- এটা অনেকেই জানেন। কিন্তু জানেন কি, সোনাক্ষীর দুই যমজ ভাই আছে। লব সিনহা ও কুশ সিনহা নামের দুই ভাই তাঁর চার বছরের বড়।

অভিনয়ে আসার আগে সোনাক্ষী ছিলেন পোশাক ডিজাইনার। ২০০৫ সালে 'মেরা দিল লেকে দেখো'তে প্রথমবার ডিজাইনারের কাজ করেন। ২০০৮-০৯ সালে ল্যাকমে ফ্যাশন উইকে র‌্যাম্পেও হাঁটেন তিনি।


শারীরিক গড়নে বেশ মোটা ছিলেন সোনাক্ষী। তাঁকে বলিউডে নায়িকা করার কথা অনেকে চিন্তাই করতে পারেননি। কিন্তু সালমান খান ২০১০ সালে 'দাবাং' ছবিতে তাঁকেই নায়িকা করলেন। সে জন্য অবশ্য সোনাক্ষীকে ২০ কেজি ওজন কমাতে হয়েছিল।
সালমান খানের হাত ধরে বলিউডে পা রাখেন শত্রুঘ্ন সিনহা কন্যা সোনাক্ষি সিনহা। বলিউডের ক্ষমতাধর এই অভিনেতার সঙ্গে দাবাংএবং দাবাং২-ছবিতে অভিনয় করে ব্যাপক সফলতা লাভ করেন তিনি।

মূলত এই দুই ছবির মাধ্যমেই অল্প সময়ে বলিউডের অন্যতম চাহিদাসম্পন্ন অভিনেত্রীতে পরিণত হন সোনাক্ষি। সব সময়ই সালমানের প্রতি নিজের কৃতজ্ঞতার কথাও স্বীকার করে আসছিলেন এ অভিনেত্রী। এমনকি সালমানকেই নিজের অভিভাবক হিসেবেও মানেন, এমন বক্তব্য তিনি মিডিয়ার সামনেও দিয়েছেন। অনেক সাক্ষাৎকারে সালমান খান তার সবচেয়ে প্রিয় অভিনেতা হিসেবেও বক্তব্য রেখেছেন। কিন্তু হঠাৎ করেই যেন বেঁকে বসলেন সোনাক্ষি।

নিজের সেই পছন্দের জায়গা থেকে সরে এসেছেন। সালমান নয়, এখন সোনাক্ষির প্রিয় অভিনেতা বনে গেছেন অক্ষয় কুমার। পছন্দের তালিকার দ্বিতীয় অবস্থানেও সালমান নেই, আছেন শহিদ কাপুর। বিষয়টি সম্প্রতি জনপ্রিয় সেলিব্রিটি শো কফি উইথ করণ’-এ নিজেই বলেছেন সোনাক্ষি। তার এই বক্তব্যে সমালোচনার ঝড় বইছে বলিউডে।

এই অনুষ্ঠানে করন জোহর সোনাক্ষির প্রিয় অভিনেতা ও কো-স্টারের কথা জানতে চাইলে সবাইকে অবাক করে সোনাক্ষি বলেন, আমার প্রিয় অভিনেতা অক্ষয় বস। তারপর শহিদ কাপুর। এমন উত্তরে অনুষ্ঠানটির হোস্ট পরিচালক করণ জোহর অবাক হয়ে সোনাক্ষিকে আবার জিজ্ঞেস করেন, আসলেই এটা সত্যি? ভেবে বলুন তো আবার। সোনাক্ষি উত্তরে বলেন, আমি ভেবেই বলেছি। কোন সন্দেহ! অনুষ্ঠানটি প্রচার হওয়ার পর সব বলিউডভিত্তিক পত্রিকা-ওয়েবসাইট সংবাদটি ফলাও করে প্রচার করে। ঠিক সেদিন গভীর রাতেই সোনাক্ষি টুইটারে অনেকটা সালমানকে হেয় করেই লিখেন, আমি আমার পছন্দের মালিক।


আমার প্রিয় অভিনেতা কে সেটা আমি নির্ধারণ করবো। এটা নিয়ে আলোচনা-সমালোচনার কিছু নেই। আমি কারও ওপর নির্ভরশীল নই। এটা এরই মধ্যে প্রমাণ করেছি। সো প্লিজ এবার চুপ যান সবাই। 
দাবাংখ্যাত নায়িকা সোনাক্ষী সিনহা এবার বিখ্যাত র‍্যাপার ইয়ো ইয়ো হানি সিংয়ের সঙ্গে একটি ইন্টারন্যাশনাল গানের ভিডিওতে কাজ করবেন। একটি বিখ্যাত সংবাদমাধ্যমের খবর অনুযায়ী হানি সিং এই গানের জন্য একটি গ্ল্যামারস ভারতীয় নারী খুঁজছিলেন। সোনাক্ষী এর আগেও হানির সঙ্গে বসছবিতে পার্টি অল নাইটগানে কাজ করেছেন। তাই হানি শেষমেশ সোনাক্ষীকেই বেছে নিয়েছেন, এই খবর আগেই জানা গিয়েছিল।

আজ মুক্তি পেল ইয়ো ইয়ো হানি সিং এর সঙ্গে ভিডিওতে কাজ করার জন্য সোনাক্ষীর নতুন লুক। এর আগে সোনাক্ষীকে এই ধরনের মডার্ন লুকে খুব কমই দেখা গেছে। সোনাক্ষী নিজে খুব উৎসাহিত নিজের এই নতুন লুক এবং ভিডিওটিতে কাজ করার বিষয় নিয়ে। আসুন দেখে নিন লুটেরাখ্যাত সোনাক্ষী সিনহার এই নতুন লুক।
আজ সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এই নতুন লুকের ছবি প্রকাশ করেছেন সোনাক্ষী। ছবি প্রকাশের সাথে সাথেই ভক্তদের প্রশংসা বাক্যের বন্যা নেমেছে যেন। দেখুন সেই দারুণ আকর্ষণীয় ছবি দুটি, এবং জানান আপনার মতামত। কেমন লাগছে সোনাক্ষীর এই নতুন রূপ?
বলিউডে অভিনেতা-অভিনেত্রীদের প্রেম যেন নিত্যদিনের ঘটনা।হরহামেশাই একজন অপরের সঙ্গে চুটিয়ে প্রেম করে।আর এই সম্পর্কের কারণে অনেকের সংসারও ভেঙেছে। অক্ষয় কুমারের সঙ্গে অভিনেত্রী সোনাক্ষী সিনহার পেশাগত সম্পর্কের বাইরে অন্যরকম সম্পর্ক গড়ে উঠেছে। এমন অভিযোগ করেছেন অক্ষয় কুমারের স্ত্রী বলিউডের সাবেক অভিনেত্রী টুইঙ্কেল খান্না।
আর এ নিয়ে অক্ষয় এবং সোনাক্ষীর ওপর রীতিমতো ক্ষেপেছেন তিনি। রাউডি রাঠোর, বস, হলিডে ছবিতে অক্ষয় ও সোনাক্ষী জুটি বেঁধে অভিনয় করেছেন। এই জুটির প্রতিটি ছবি ব্যবসাসফল হয়েছে। জুটি বেঁধে অভিনয় করার কারণে ব্যক্তিগত জীবনেও তাদের হূদ্যতা বেড়েছে। আর এ কারণেই তেলে-বেগুনে জ্বলেছেন টুইঙ্কেল। অক্ষয়কে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, আর সোনাক্ষীর সঙ্গে অভিনয় করা যাবে না। এর আগে প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে অভিনয় না করার জন্য নিষেধ করেছিলেন অক্ষয়ের স্ত্রী। তবে এ বিষয়ে সোনাক্ষী কোনো মন্তব্য করেননি। 
 Bollywood