The Latest

Showing posts with label Jacqueline Farnandez. Show all posts
Showing posts with label Jacqueline Farnandez. Show all posts
অনেক অভিনেতা ও অভিনেত্রীই সালমানের হাত ধরে বলিউডে প্রতিষ্ঠিত হয়েছেন। বরাবরই নায়িকাদের পরিচিতি এবং তাদের সাথে প্রণয় সব কিছু মিলিয়ে বলিউড জগতের গুঞ্জনের নাম সালমান খান। যে কিনা বলিউডকে উপহার দিয়েছেন ক্যাটরিনা কাইফ, সোনাক্ষি সিনহার মতো তারকাদের। তবে এবার সালমান খানের সাথে নাম জড়াচ্ছে সাবেক মিস শ্রীলঙ্কা জ্যাকুলিন ফার্নান্দেজের। আর সালমানের সাথে কাজ করতে গিয়ে ব্যক্তি সালমানের সান্নিধ্যে আসতে পেরে এই নায়িকা বেজায় খুশী।

সালমান খানের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন কিকছবিতে তার সহ-অভিনেত্রী ও সাবেক মিস শ্রীলঙ্কা জ্যাকুলিন ফার্নান্দেজ। এখন পর্যন্ত যাঁদের সঙ্গে অভিনয় করেছেন তার মধ্যে সবচেয়ে চমত্কার সহ-অভিনেতা হিসেবে সালমানের নাম উল্লেখ করেছেন লঙ্কান এ সুন্দরী। শুধু তাই নয়, সালমানের পর বলিউডের আরও দুই খান শাহরুখ এবং আমিরের সঙ্গেও অভিনয়ের আগ্রহ প্রকাশ করেছেন ২৮ বছর বয়সী জ্যাকুলিন।

সালমান সম্পর্কে জ্যাকুলিনের মন্তব্য, ‘সালমান খানের সঙ্গে কিকছবিতে অভিনয়ের সুযোগ পেয়ে নিজেকে অনেক বেশি ভাগ্যবান মনে করছি। এখন পর্যন্ত তাঁর মতো চমত্কার সহ-অভিনেতা আর কাউকেই মনে হয়নি আমার। তাঁর সঙ্গে অনেক স্বাচ্ছন্দ্য নিয়ে কাজ করেছি আমি। সালমানের সঙ্গে কাজ করার পর এখন আমার সামনে কাজ করার জন্য অনেক দরজা খুলে গেছে। এখন আমি আমার ভবিষ্যত্ নিয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী।

জ্যাকুলিন আরও বলেন, ‘কেবলমাত্র সালমানের সঙ্গে একটি ছবি করে আমি সুপারস্টার হতে পারব না। আমাকে ভালো ভালো ছবিতে কাজ করা অব্যাহত রাখতে হবে। কাজের গতি ধরে রাখতে আমাকে আরও অনেক পরিশ্রম করতে হবে। এখন আমি বলিউডের অন্য খানদের সঙ্গেও অভিনয় করতে চাই।

উল্লেখ্য যে জ্যাকুলিন বলিউডের পরিচালক সাজিদের প্রেমিকা। অন্তত গুঞ্জন তাই বলে!


সুত্র: ওয়ান ইন্ডিয়া
তার রূপের জালে বাঁধা পড়েছে হাজারো পুরুষের হৃদয়। আকর্ষণীয় ফিগার আর রূপের মোহনীয়তায় শ্রীলঙ্কান এই সুন্দরী এখন পুরোপুরি বলিউডের রাজকুমারিতে পরিণত হয়েছেন। কেননা এই রূপসী নায়িকার রূপের জালে হাজারো সাধারণ পুরুষের মতোই আটকে গেছেন সালমান। সম্প্রতি একটি সিনেমায় একসাথে কাজ করার সুবাদে বেশ ঘনিষ্ঠ হতে দেখা যাচ্ছে তাদের।তবে আজ এই অভিনেত্রীর প্রেমের কাহিনী নিয়ে নয় বরং ক্যামেরার সামনে তার মোহনীয় উপস্থাপন নিয়ে হাজির হয়েছি।


এই তারকা বলিউডে তিনি পা রাখেন আলাদিন সিনেমাটির মধ্য দিয়ে। আর প্রথম সিনেমাটি তেমন ব্যবসফল না হলেও শ্রীলঙ্কান এই সুন্দরী নজর কাড়তে পেরেছিলেন দর্শকের। আর সেই সুবাদে ফিল্মফেয়ার ম্যাগাজিনের এবছরের মে মাসের সংখ্যাটিকে আরো আকর্ষণীয় করে তুলেছেন রূপের মহিমা ছড়িয়ে। চলুন তবে দেখে নেয়া যাক ফিল্মফেয়ার ম্যাগাজিনের প্রচ্ছদে আকর্ষণীয় জ্যাকুলিন ফার্নান্দেজকে।

























লাল রংয়ের গাউনে অপূর্ব জ্যাকুলিন























লাল রংয়ের গাউনে আরো একটি আকর্ষণীয় পোজে শ্রীলঙ্কান বিউটি
ফিল্মফেয়ার ম্যাগাজিনের প্রচ্ছদে আকর্ষণীয় জ্যাকুলিন ফার্নান্দেজ
দারুণ আকর্ষণীয় আবেদনময়ী জ্যাকুলিন
মিষ্টি কমলা রংয়ে অপরুপা তিনি