The Latest

Showing posts with label Bangladeshi Model. Show all posts
Showing posts with label Bangladeshi Model. Show all posts
 নবাগত নায়িকা জানভী অভিনীত জানে না এ মনছবিটি সেন্সর বোর্ড থেকে ছাড়া পেয়েছে। আজ সন্ধ্যায় জানভী তাঁর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে বিষয়টি জানান। এ সময় তিনি সিনেমাটির শুটিং এর কিছু ছবি তাঁর ফেসবুকে শেয়ার করেন । ছবিতে তিনি হালের আলোচিত চিত্রনায়ক ইমনের সাথে জুটি বেঁধে অভিনয় করেছেন।

ছবিটি প্রসঙ্গে নায়ক ইমন জানিয়েছেন, “জানভী নতুন হলেও নাচে এবং অভিনয়ে বেশ পারদর্শী, যা নতুন অনেকের মাঝেই আমি পাইনি। আমার বিশ্বাস এই ছবিটি দর্শকের কাছে বেশ গ্রহণযোগ্যতা পাবে।সর্বশেষ ইমন অভিনীত খালিদ মাহমুদ মিঠু পরিচালিত জোনাকীর আলোছবিটি মুক্তি পেয়েছে।

অ্যাকশন, রোম্যান্টিক ধাঁচের জানে না এ মনসিনেমাটি খুব শিগ্রি মুক্তি পাবে বলে জানা গেছে। ছবিটি পরিচালনা করেছেন এম এ রহিম।
১০ জুলাই শুরু হয়েছে লন্ডন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালের (এলআইএফএফ) পঞ্চম আসর। উপমহাদেশের মুক্ত চলচ্চিত্র নির্মাতাদের ছবি নিয়ে এর আয়োজন করা হয়েছে। এতে ১৪ জুলাই দেখানো হবে বাংলাদেশি ছবি সংগ্রাম। 
















এ উপলক্ষে উৎসবে অংশ নিচ্ছেন রুহী। সংগ্রাম’-এ আশা চরিত্রে অভিনয় করেছেন তিনি। বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নির্মাতা মনসুর আলী পরিচালিত এ ছবিতে করিম চরিত্রে আমান ও বৃদ্ধ করিম চরিত্রে দেখা গেছে বলিউড অভিনেতা অনুপম খেরকে।
উৎসবের উদ্বোধনী দিনে লালগালিচায় হেঁটেছেন রুহী ও মনসুর আলী। সেখানে ভারতের খ্যাতিমান পরিচালক ও চিত্রগ্রাহক সন্তোষ সিবানের সঙ্গে কিছুক্ষণ আড্ডা দিয়েছেন তারা। শাহরুখ খান ও কারিনা কাপুরের অশোকা’, নন্দিতা দাসের বিফোর দ্য রেইনসসহ বেশ কিছু ছবি পরিচালনা করেছেন সন্তোষ।
কয়েকদিন আগে বিবিসি রেডিওতে ‘সংগ্রাম’ ও লন্ডন উৎসবে এর অংশগ্রহণ নিয়ে কথা বলেন রুহী ও মনুসর আলি।

'সেদিন শুটিং ছিল হাতির ঝিলে। বৃষ্টির মধ্যে পরিচালক বললেন দূর থেকে দৌড়ে এসে নায়ককে জড়িয়ে ধরতে হবে। আমার পায়ে লম্বা হিল, বৃষ্টি পড়ছে বিরামহীন ভাবে। হাইহিল পরে দৌড়ানো ভীষণ কঠিন ছিল আমার জন্য। আমি দৌড় শুরু করলাম কিন্তু নায়ক ফেরদৌস ভাইয়ের কাছে আসার পরই বারবার আটকে যাচ্ছিলাম। কিছুতেই তাঁকে জড়িয়ে ধরতে পারছি না। চারিদিকে হাজার হাজার দর্শক আমাদের শুটিং দেখছে। এরপর নিজেকে কিছুটা গুছিয়ে নিলাম মনে মনে ভাবলাম আমাকে এবার পারতেই হবে। অবশেষে শর্টটা পরিচালকের পছন্দ হলো। উপস্থিত দর্শক ও পুরো শুটিং ইউনিটের সবাই তখন হাততালি দিচ্ছিল।'

নিজের প্রথম চলচ্চিত্র 'ফিল মাই লাভ' প্রসঙ্গে কথা গুলো বলছিলেন লাক্স তারকা আমব্রিন। ছবিতে তাকে একজন রেডিও জকি'র ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে। 'ফিল মাই লাভ' ছবিটি পরিচালনা করেছেন বিপ্লব হায়দার। চলতি বছরের যেকোনো সুবিধামতো সময়ে ছবিটি মুক্তি পাবে বলে জানা গেছে।

বর্তমানে আমব্রিন দেশ টিভি, আর,টিভি ও চ্যানেল নাইন-এ 'সিনেমা এক্সপ্রেস', 'ডাবর ভাটিকা এক্সট্রা অর্ডিনারি' ও মিউজিক জংশন অনুষ্ঠানগুলো নিয়মিতভাবে উপস্থাপনা করেছেন। উপস্থাপনা সম্পর্কে তিনি বললেন, চেষ্টা করছি দর্শকদের ভালকিছু উপহার দেবার। হাতে আরো বেশ কয়েকটি উপস্থাপনার কাজ রয়েছে। দর্শকরা খুব শীঘ্রই সেগুলো দেখতে পাবেন।

বিজ্ঞাপনে কাজ করা প্রসঙ্গে মিষ্টি মেয়ে আমব্রিন জানালেন, 'বাংলালিংক-এর কল ব্লক বিজ্ঞাপনটি ছিল আমার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট।' এরপরে একে একে মডেল রূপে তাকে দেখা গেছে বাংলালিংক দেশ ফাইভ, বেঙ্গল , বস ফ্রীজ'সহ অসংখ্য বিজ্ঞাপনচিত্রে।

'চলো বিয়ে করে ফেলি ' নামের একটি নাটকের মাধ্যমে অভিনেত্রী হিসেবে নিজেকে প্রথম মেলে ধরেন তিনি। এটি পরিচালনা ও অভিনয় করেছিলেন আফজাল হোসেন। তারপর দীর্ঘ বিরতি মূলত এই সময়টাতে নিজের বিউটি পার্লার নিয়ে ব্যাস্ত ছিলেন আমব্রিন।


তবে এবার অভিনয়ে বিরতি ভাঙছেন ছোট পর্দার এই প্রিয়মুখ। আসছে রোজার ঈদের জন্য দুটি নাটকে অভিনয় করেছেন তিনি । নাটক দুটি প্রসঙ্গে তিনি বললেন, ‘টুকরো মেঘের গল্পপরিচালনা করেছেন এস এ হক অলিক। নাটকের আমার চরিত্র বাস্তব জীবনের সাথেও মিলে যায়। কারণ গল্পে দেখা যাবে আমি খুব চঞ্চল একটি মেয়ে। সবসময় বেশি কথা বলি। নাটকটিতে আমার সাথে রয়েছেন রিয়াজ ও মম ।আর জুলিয়ান আহমেদ পরিচালিত ওয়ান মোমেন্টনাটকটির গল্প বেশ ভাল লেগেছে আমার।


নিজের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আমব্রিন বললেন, ‘অভিনয়ে নিয়মিত হতে চাই। মনের মতো ভাল গল্প ও চরিত্র হলে চলচ্চিত্রে কাজ করার ইচ্ছে আছে। এছাড়াও নিজের হাতে গড়া বিউটি পার্লারটাকে বড় করতে চাই।
অবশেষে হূদয়ের প্রেমে সাড়া দিলেন মডেল ও অভিনেত্রী সুজানা। ১০ জুলাই হূদয় ফেসবুকে নিজের পেজে সুজানার এই সাড়া দেওয়ার বিষয়টি উল্লেখ করেন। এর দুই দিন পর ১২ জুলাই দুপুরে তিনি অনুভূতি জানাতে গিয়ে বলেছেন, ‘এত বছর পর সুজানাকে পেলাম। ভালোবাসার মানুষটি অবশেষে আমাকে ডাকে সাড়া দিল। ওকে ভালোবাসি আর ভালোবাসব সারা জীবন তোমায়। আমি অনেক খুশি।

এ প্রসঙ্গে সুজানা বলেন, ‘এত দিন পর আমি হ্যাঁবলেছি। ভালোবাসা একান্তই মনের ব্যাপার। মন থেকে অনুভব করেছি হূদয় অনেক ভালো একটা মানুষ আর আমার জন্য জুতসই ছেলে।

হূদয় ও সুজানার এই সম্পর্ক মেনে নিয়েছে দুই পরিবারও। সুজানা বলেন, ‘আমার ও হূদয়ের খালারা ও চাচ্চুরা সবাই খুশি। আমিও এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম। কারণ, সব সময়ই বলেছি, পরিবার খুশি হলেই ভালো লাগবে আমার।

হূদয় ও সুজানা এখনো বিয়ের কোনো পরিকল্পনা করেননি। অবশ্য তাঁরা জানিয়েছেন, ‘আমরা সবাইকে জানিয়ে বিয়ে করব। আমাদের জন্য সবাই দোয়া করবেন।


হূদয় খানের গাওয়া গানের কয়েকটি মিউজিক ভিডিওতে তাঁর সঙ্গে মডেল হয়েছেন সুজানা। হূদয়ের সর্বশেষ একক অ্যালবাম ভালো লাগে নাসুজানাকে উত্সর্গ করেছেন হূদয়।

সম্প্রতি মুক্তি পাওয়া তারকাঁটা ছবিতে মিমের অভিনয় প্রশংসিত হয়েছে। এর পরপরই হাতে নিয়েছেন আরও দুটি নতুন ছবির কাজ। শুটিং চলছে তন্ময় তানসেনের পদ্মপাতার জল ছবির। মিমের চলচ্চিত্রমুখী হওয়া ও অন্যান্য বিষয়ে কথা হলো তাঁর সঙ্গে
মিমকে বললাম, বিনোদন জগতে আপনার পদার্পণ লাক্স তারকা হিসেবে। এরপর থিতু হলেন নাটকে। তারপর আবার চলচ্চিত্রে দিকে পা বাড়ালেন। কেন এলেন চলচ্চিত্রে? আমরাই কিছু কারণ বলছি, দেখুন তো মেলে কি নাক.দর্শক নাটক দেখে না বলে,খ. নাটক ভালো হয় না বলে,গ. চলচ্চিত্রে অভিনয় করলে অর্থনৈতিকভাবে লাভবান হওয়া যায় তাই...,ঘ. এর একটিও না?
মিম: এর একটিও না, কারণ আমি অসংখ্য নাটকে কাজ করেছি। নাটকে যা করার করেছি। এখন বড় পর্দায় কাজ করতে চাই। বড় পর্দায় ২০০৯ সালে প্রথম কাজ করি। তারপর অনেক দিন বিরতি। তখন চলচ্চিত্রের অবস্থা ভালো ছিল না। এখন অনেক অনেক ভালো ছবি নির্মিত হচ্ছে। তাই চলচ্চিত্রের প্রতি আগ্রহ বেড়েছে। চলচ্চিত্রে ব্যস্ততা বাড়লে ছোট পর্দার কাজ বন্ধ করে দেব।

#সেটা কেমন?
মিম: এই যেমন, চলচ্চিত্রের দিকে আমার ব্যস্ততা বাড়ছে দেখে এবারের ঈদে আমি মাত্র দুটি নাটকে কাজ করেছি। আসলে আমি চাচ্ছি ঠিকমতো মন দিয়ে বড় পর্দায় কাজ করতে। এটা তো ঠিক, যে নায়ক-নায়িকাকে ছোট পর্দায় কেউ দেখে, তাঁকে কেন টিকিট কেটে সিনেমা হলে গিয়ে দেখবে! সবকিছু বিবেচনা করেই নাটকটা বন্ধ করতে চাইছি।
#আপনি বলছেন চলচ্চিত্রের এখনকার অবস্থা ভালো। কিন্তু অনেকেরই মতে, আমাদের চলচ্চিত্রে এখনো মন্দাভাব বিরাজ করছে। এমন সময়ে চলচ্চিত্রমুখী হলেন, কারণ
মিম: চলচ্চিত্রশিল্পকে আমি কিছু একটা দিতে চাই। পাশাপাশি নিজেকে এবং নিজের অভিনয়কে নিয়মিত বড় পর্দায়ও দেখতে চাই। এমনকি চলচ্চিত্রের ১ নম্বর নায়িকাও হতে চাই। সম্প্রতি আমার অভিনীত তারকাঁটা ছবিটি মুক্তি পেয়েছে। ছবিটি অনেকের সঙ্গে আমি হলে বসে দেখেছি। এটা যে কী আনন্দ ছিল, তা বলে বোঝাতে পারব না। সত্যিই দারুণ অভিজ্ঞতা!
#একসময়ে চলচ্চিত্রে জুটিদের দাপট ছিল। যেমন রাজ্জাক-কবরী, রাজ্জাক-শাবানা, ববিতা-জাফর ইকবাল, সালমান শাহ-মৌসুমী, সালমান শাহ-শাবনূর। চলচ্চিত্রে আপনি কার সঙ্গে জুটি গড়তে চান?
মিম: জুটিটা আসলে শিল্পী ঠিক করতে পারেন না। দর্শকের গ্রহণযোগ্যতাই জুটি গড়ে দেয়। আমার এ পর্যন্ত চারটা ছবি মুক্তি পেয়েছে। ছবিগুলোয় আমি অভিনয় করেছি সহশিল্পী ফেরদৌস, শাকিব, ইমন, কল্যাণ ও আরিফিন শুভর বিপরীতে। একই নায়কের সঙ্গে পর পর কয়েকটা ছবি করার পর বোঝা যায় যে তাঁদের মধ্যে জুটি গড়ে উঠছে কি না।
#অন্য প্রসঙ্গে আসা যাক।
আপনি এখনই বিয়ে করছেন না, কারণ
মিম: এখন পর্যন্ত মনের মানুষ খুঁজে পাইনি। তা ছাড়া মা-বাবাও আমার জন্য সুপাত্র জোগাড় করতে পারেননি। সত্যি কথা বলতে, আমি এখন আমার কাজ নিয়ে চিন্তা করছি। বিয়ের চিন্তা এখনো মাথায় আসেনি। ক্যারিয়ার তো মাত্র শুরু করলাম, এই মুহূর্তে বিয়ে করার ইচ্ছে নেই।

#তাহলে মিমের বিয়ে করার ইচ্ছেটা কবে?
মিম: সেটা সাত-আট বছর পরে। এই সময়টাতে আমি নিজেকে গুছিয়ে নিতে চাই। তা ছাড়া আমি বিয়ের পর হয়তো আর সেভাবে কাজও করব বলে মনে হয় না। বিয়ের পর সংসারের প্রতি বেশি মনোযোগী হব।
#১৩ জুলাই বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা। ধরা যাক, আপনি ব্রাজিলে বসে ফাইনাল খেলাটি দেখার সুযোগ পেলেন। তখন আপনি কী করবেন?
মিম: গ্যালারিতে বসে খেলা দেখার মজাই আসলে অন্য রকম। আমি সেই সুযোগটা মিস করতে চাই না। যদি সুযোগ আসত, তবে বাংলাদেশের পতাকা গায়ে জড়িয়ে গ্যালারিতে বসে একমনে খেলা দেখতাম। কারণ, এমন সুযোগ হয়তো দ্বিতীয়বার আর পাওয়া যেত কি না সন্দেহ। আমার মাধ্যমে কিছু মানুষও যদি বাংলাদেশ সম্পর্কে জানতে পারে, তাতেই নিজেকে ধন্য মনে করব।

#সম্প্রতি আপনি কলকাতায় গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পর আপনাকে নিয়ে অনেককে বলতে শোনা গেছে, আপনি নাকি কলকাতার সিনেমায় অডিশন দিয়ে বাদ পড়েছেন। আসলে কী?

মিম: কলকাতায় গিয়েছিলাম ঠিকই। তবে অডিশন দিতে নয়, আমি সেখানে গিয়েছিলাম ঢাকা ও কলকাতার যৌথ প্রযোজনার ছবি ব্ল্যাকমেইল-এর কস্টিউমসহ বিভিন্ন বিষয়ে আলাপ করতে। তাই বাদ পড়ার মতো তেমন কিছু হওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না।


ওজন কমিয়ে বিপাকে পড়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। তিন বছর আগে তার ওজন ছিল ৭২ কেজি। কিন্তু বর্তমানে তার ওজন কমে ৫৬ কেজিতে নেমে এসেছে। ৭২ কেজি ওজন থাকাকালে 'দুই পৃথিবী' সিনেমার শুটিং শুরু করেছিলেন অপু। কিন্তু প্রযোজকের ঝামেলার কারণে মাঝ পথে এর কাজ বন্ধ হয়ে যায়।

তবে সম্প্রতি এ সিনেমার আবারো শুটিং শুরু হয়েছে। আর এতে অভিনয় করতে গিয়েই বিপাকে পড়েছেন অপু। পূর্বের দৃশ্যের দেহ-অবয়বের সঙ্গে কিছুতেই নিজেকে খাপ খাওয়াতে পারছেন না তিনি। এ প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, "ওজন কমানোয় এ সিনেমার শুটিং নিয়ে ভীষণ যন্ত্রণার মধ্যে রয়েছি। তিন বছর আগে যখন সিনেমার কাজ শুরু করেছিলাম, তখন আমার শারীরিক গঠন ছিল একরকম। ১৬ কেজি ওজন কমানোয় এখন তা পুরোপুরি পাল্টে গেছে। তাই সিনেমাটির দৃশ্যের ধারাবাহিকতা মেলাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে। জানি না দর্শকরা বিষয়টি কীভাবে গ্রহণ করবেন!"

তিনি আরো বলেন, একটানা সিনেমার কাজ না করলে যা হওয়ার তা-ই হচ্ছে। তবে আমি পরিচালককে অনুরোধ করেছি, যদি সম্ভব হয় তাহলে প্রধান ধারাবাহিক দৃশ্যগুলো পুনরায় শুটিং করা যায় কিনা। এতে হয়তো কিছুটা হলেও দর্শকদের কাছ থেকে মুক্তি পাওয়া যাবে।"

'দুই পৃথিবী' সিনেমাটি পরিচালনা করছেন এফ আই মানিক। সম্প্রতি ঢাকার অদূরে পূবাইলে সিনেমাটির শুটিং শুরু হয়েছে। তিন বছর আগে অর্ধেকের বেশি শুটিং হওয়ার পর প্রযোজকের ঝামেলার কারণে এর কাজ বন্ধ হয়ে যায়। তবে সব ঝামেলা মিটিয়ে আবারো সিনেমাটির শুটিং শুরু করেছেন এফ আই মানিক।



বর্তমানে অপু বিশ্বাস কক্সবাজারে আছেন। সেখানে তিনি ওয়াকিল আহমেদের 'শোধ' সিনেমার শুটিং করছেন। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন তিনি। এদিকে, এবারের ঈদে শাকিব খান প্রযোজিত প্রথম সিনেমা 'হিরো দ্য সুপারস্টার' মুক্তি পাচ্ছে। ত্রিভুজ প্রেমের গল্পের এ সিনেমার কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করেছেন অপু। সিনেমাটি নিয়ে তিনি খুব আশাবাদী বলে জানিয়েছেন।
একসঙ্গে অভিনয় করতে যাচ্ছেন আনিসুর রহমান মিলন ও আইরিন। টার্গেটনামের একটি ছবিতে জুটি বাঁধছেন তারা। গত সপ্তাহে প্রযোজনা প্রতিষ্ঠান ভার্সেটাইল মিডিয়ার সঙ্গে চুক্তিস্বাক্ষর করেছেন এ দুজন।

চলতি মাসের মাঝামাঝি ছবিটির দৃশ্যায়ন শুরু হবে। অয়ন চৌধুরীর রচনা ও সাইফ চন্দনের পরিচালনায় টার্গেটছবিতে আগেই চুক্তিবদ্ধ হয়েছেন নিরব ও অমৃতা খান।

মিলন বললেন, ‘আমি এখন চলচ্চিত্রেই বেশি সময় দিচ্ছি। বড় পর্দায় আমার লক্ষ্যপূরণে এগিয়ে যেতে টার্গেটসহায়ক হবে আশা করি।

আনিসুর রহমান মিলনের হাতে এখন আছে রকিবুল আলম রকিবের প্রেম করবো তোমার সাথে’, ইফতেখার চৌধুরীর ওয়ান ওয়ে’, শাহ আলম মণ্ডলের ভালোবাসা সীমাহীন’, অনন্য মামুনের ফ্রেন্ডশীপছবিগুলো।

আইরিন বলেন, ‘মিলন ভাইয়ের মতো উঁচুমাপের অভিনেতার সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে ভালো লাগছে। এখন চলচ্চিত্র নিয়ে আমার সব ভাবনা। প্রতিটি মুহূর্তে এই অঙ্গনের প্রতি আমার ভালো লাগা বাড়ছে। আশা রাখি, ‘টার্গেট’-এর মাধ্যমে আমার এগিয়ে যাওয়ার পথটা আরও মসৃণ হবে।



আইরিন এর আগে সাইফ চন্দন পরিচালিত প্রথম ছবিতে (ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল) অভিনয় করেছেন। এখন এর সম্পাদনার কাজ চলছে। আইরিনের মুক্তিপ্রাপ্ত প্রথম ছবি ভালোবাসা জিন্দাবাদ
গেলবারের মতো এবারের ঈদেও মূলত দুই নায়ক অনন্ত জলিল ও শাকিব খানের মধ্যেই যুদ্ধ হবে। তবে এবার ছবি মুক্তির আগেই সেই যুদ্ধ শুরু হয়েছে। পর্দা থেকে সেই যুদ্ধ বাইরে এসে ব্যক্তিগত আক্রমণের পর্যায়ে চলে গেছে। সম্প্রতি শাকিব খান এক সাক্ষাৎকারে অনন্তকে নিয়ে কটূক্তি করেছেন। বিষয়টি নিয়ে অনন্তও বেশ ক্ষেপেছেন। তার মতে, শাকিবকে নিয়ে তিনি কখনোই কোনো ধরনের কটূক্তি তো দূরে থাক, বাজে মন্তব্য করেননি। একই মাধ্যমে কাজ করার কারণে দুজন দুজনার প্রতি কাজের চ্যালেঞ্জ ছুড়ে দিতেই পারেন। মাঝে মধ্যে অনন্ত শাকিবকে এই চ্যালেঞ্জটিই করেছেন। সেটা ছবি নিয়ে।
অনন্ত বলেছেন, শাকিব এবং আমার ছবি একই সঙ্গে মুক্তি পাক। দেখা যাক দর্শক কাকে বেশি গ্রহণ করেন। প্রতিযোগিতার বাজারে এ ধরনের চ্যালেঞ্জ আসতেই পারে। এমন চ্যালেঞ্জ আসাটা বরং ইতিবাচক। এতে কাজের স্পিড বাড়ে। দর্শকের মধ্যে আলাদা একটা আলোড়ন তৈরি হয়। এ আলোড়নটুকু তৈরি করার জন্যই চ্যালেঞ্জ ছুড়ে দেয়া। কিন্তু শাকিব সেই চ্যালেঞ্জকে একেবারে ব্যক্তিগত পর্যায়ে নিয়ে অনন্তকে পাগলবলেই সম্বোধন করলেন। আর অনন্তও এর প্রতিবাদ হিসেবে মানহানির মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। বোঝাই যাচ্ছে, ঈদের ছবি মুক্তির আগেই দুই নায়কের মধ্যে আলাদা এক যুদ্ধ শুরু হচ্ছে। জয়ী কে হবেন- সেটা মুখ্য নয়। দর্শকরা দুই নায়কের এ যুদ্ধের প্রতি আলাদা দৃষ্টি রাখবেন, এটাই সত্য।

এবাবের ঈদে অনন্ত জলিল তার পরিচালনায় মোস্টওয়েলকাম-২ছবিটি মুক্তির জন্য যাবতীয় প্রস্তুতি গ্রহণ করেছেন। বাংলাদেশ, ভারত ও থাইল্যান্ডের বিভিন্ন মনোরম লোকেশনে অ্যাডভেঞ্চার ও অ্যাকশনধর্মী এ ছবিটির প্রতি আগে থেকে দর্শকের বিশেষ আগ্রহ রয়েছে। অবশ্য অনন্ত জলিলের ছবির প্রতি দর্শকের আগ্রহ আগে থেকেই প্রবল। বছরে একটি ছবি দিয়েই অনন্ত দেশ কাঁপিয়ে দেন, এমন কথাও অনেকে বলে থাকেন। বরাবরের মতো এ ছবিতে অনন্ত তার সহধর্মিণী চিত্রনায়িকা বর্ষাকে নিয়েই যুদ্ধে নামছেন।

অন্যদিকে শাকিব খান তার প্রথম প্রযোজিত ছবি হিরো-দ্য সুপারস্টারনিয়ে মাঠে নামছেন। নিজের ছবির পক্ষে প্রচারণা চালাতে গিয়ে শাকিব এ ছবিটিকে তার ক্যারিয়ারের সেরা ছবি হিসেবেও উল্লেখ করেছেন। রোমান্টিক অ্যাকশনধর্মী এ ছবিটিতে তার সৈনিক হিসেবে রেখেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস ও ববিকে। যদিও বদিউল আলম খোকনের পরিচালনায় হিরো দ্য সুপারস্টার নিয়ে এরই মধ্যে বিতর্কের সৃষ্টি হয়েছে। ছবিটির গল্প ভারতের তেলেগু ছবি রেবেলথেকে নকল করা হয়েছে। অন্যদিকে লন্ডনে ছবিটির শুটিং করছেন বলেও শাকিব প্রচারণা চালিয়েছেন। কিন্তু সত্য হচ্ছে লন্ডনে ছবিটির একটি দৃশ্য তো দূরে থাক, একটি সংলাপেরও শুটিং হয়নি। এ মিথ্যে ঘোষণা দেয়াটা অবশ্য এক ধরনের পাবলিসিটি স্টান্ট। হলিউড কিংবা বলিউডেও পাবলিসিটি স্টান্ট হিসেবে অনেক কিছুই করে থাকেন কলা-কুশলীরা। কিন্তু দর্শককে বিভ্রান্ত করার জন্য মিথ্যা ঘোষণা দেয়া হয় কি না সেটা প্রশ্ন সাপেক্ষ! পাশাপাশি বাজারে এও গুঞ্জন রয়েছে, লন্ডনে শুটিং করার কথা বলে বিভিন্ন হল মালিক থেকেও নাকি শাকিব খান ছবির অগ্রিম বুকিং মানিনিয়েছেন। যাই হোক না কেন, শাকিব খানের এ ছবিটির প্রতিও যে ঈদে দর্শকের আগ্রহ থাকবে এটাও নিশ্চিত।

সৌজন্য- কালের কণ্ঠ
সংক্ষেপিত ও পরিমার্জিত
আলোচিত মডেল-অভিনেত্রী ববি মিডিয়াতে পথচলতে শুরু করেন র‍্যাম্পে কাজের মধ্য দিয়ে। একে একে কাজ করেছেন ছোট পর্দায় বেশ কিছু ধারাবাহিক ও খন্ড নাটকেও। তবে ২০১০ সালে ইফতেখার চৌধুরি পরিচালিত এবং অনন্ত-বর্ষা-ববি অভিনীত 'খোঁজ-দ্য সার্চ' ছবি দিয়েই চলচ্চিত্র অভিনেত্রী হিসেবে পরিচিতি পান তিনি।


প্রথম ছবিতে প্রধান নায়িকা না হলেও পরিচালকের পছন্দের মানুষ হবার কারণে ছবিতে তাকে বেশ ভালোভাবেই ফুটিয়ে তোলা হয়। আর সেই ছবিতে অনন্ত-ববির 'তুমি ফিরে তাকালে পৃথিবীটা সুন্দর হয়ে যায়' গানটি একসময় ছিলো দর্শকদের মুখে মুখে।
এরপর একে একে অভিনয় করেছেন 'দেহরক্ষী', 'ফুল অ্যান্ড ফাইনাল', 'ইঞ্চি ইঞ্চি প্রেম' 'রাজত্ব' ছবিতে।কিন্তু 'দেহরক্ষী' ছাড়া আর কোনো ছবিতে সফলতা পাননি চিত্রনায়িকা ববি। তার সর্বশেষ মুক্তি প্রাপ্ত ছবি 'রাজত্ব'-তে ঢাকাই ছবির কিং খান বলে খ্যাত শাকিব খান তার বিপরীতে থাকার পরেও ছবিটি হলে দর্শক টানতে বিফল হয়। যদিও ছবি মুক্তির আগে ইউটিউবে 'তুমি ছাড়া বল কে আছে আমার' বেশ ঝড় তোলে। আর গানটিতে শাকিবের নায়িকা ববিকে খোলামেলা ভাবেই পর্দায় তুলে ধরেন তার পছন্দের পরিচালক ইফতেখার চৌধুরী। তবে তার বাকি দুটি ছবি 'ফুল অ্যান্ড ফাইনাল' 'ইঞ্চি ইঞ্চি প্রেম' তেমন সাড়া ফেলতে পারেনি।
মূলত একজন পরিচালকের ধরা বাধা নায়িকা হওয়াতে তিনি আর কোনো পরিচালকের সাথে কাজ করেন না। নানা কারণে এই গ্ল্যামারাস অভিনেত্রী ক্যারিয়ার নিয়ে বেশ দোটানায় আছেন। হাওয়া থেকে পাওয়া খবরে আরো জানা যায়, চলচ্চিত্রে পা রাখার প্রথম থেকেই পরিচালক ইফতেখার চৌধুরীর সাথে প্রেম করছেন ববি।
তবে তাকে এই বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে মুখ খোলেননি। এ বিষয়ে আরো জানা যায় প্রথম ছবি 'খোঁজ-দ্য সার্চ' পরিচালনার সময়ই ববিকে নিয়ে অনন্ত-ইফতেখারের মন কষাকষি সূচনা। কারণ ছবির প্রধান নায়িকা বর্ষাকে পরিচালক পর্দায় তেমন ভাবে ফুটিয়ে তোলেননি। এ নিয়ে এখন পর্যন্ত ইফতেখার-অনন্তর মুখ দেখা দেখি বন্ধ রয়েছে।বিষয়টা প্রেম হোক কিংবা অন্য যায়ই হোক না ববির মতো একজন সম্ভাবনাময়ী নায়িকার এক পরিচালকের ছত্রছায়ায় থাকাটা ভালভাবে দেখছেন না চলচ্চিত্র বোদ্ধারা। কারণ এতে দিন শেষে ক্ষতিগ্রস্থ ববিই বেশি হবে বলে মনে করেন তারা। আসছে ঈদে বদরুল আলম খোকন পরিচালিত ববি অভিনীত 'হিরো-দ্য সুপারস্টার' ছবিটি মুক্তি পাবে। ছবিটি সম্পর্কে জানতে চাইলে ববি বললেন, "ছবিতে আমার বাবা একজন ডন। আমরা সিঙ্গাপুরে থাকি। সেখানে একটা নাচের স্কুলের শিক্ষক আমি। সেখানে পরিচয় হয় হিরোর সঙ্গে। হিরো মানে শাকিব খান। তৈরি হয় সুন্দর একটি প্রেমের গল্প। এটি ত্রিভুজ প্রেমের গল্প। এই ছবিতে সহশিল্পী অপু বিশ্বাসও আছেন।"
 
হাতে কোন হিট ছবি নেই তাইতো বড় পর্দায় নিয়মিত হবার জন্য ববির এই ছবিটি ভরসা। এছাড়াও তার হাতে আছে পরিচালক ইফতেখার চৌধুরীর 'অ্যাকশন জেসমিন' ছবিটি।