The Latest

Showing posts with label Porinitee Chopra. Show all posts
Showing posts with label Porinitee Chopra. Show all posts
আবার দুই বোন একে অপরের প্রতিযোগিতার সামনে। ২০১৩ সালের পর আবার এই বছরে একই অবস্থা দুই অভিনেত্রী বোনের। কথা হচ্ছে প্রিয়াংকা ও পরিণীতি চোপড়াকে নিয়ে। একই দিনে ৫ সেপ্টেম্বর মুক্তি পাবে প্রিয়াংকা চোপড়া অভিনীত মেরি কমএবং অন্যদিকে পরিণীতি চোপড়াদাওয়াত এ ইশক

২০১৩ সালে একই দিনে মুক্তি পেয়েছিল প্রিয়াংকার জাঞ্জিরএবং পরিণীতির শুদ্ধ দেশি রোমান্স। আগের বছরে পরিণীতি সুশান্ত সিং রাজপুতের সঙ্গে জুটি বেঁধে চাচাতো বোনকে 'র‍্যাট রেস'এ অনেকটা পিছনে ফেলে এগিয়ে গিয়েছিল। এই বছরে র‍্যাট রেসে কে এগিয়ে যায় এটাই এখন দেখার বিষয়।

প্রিয়াংকা চোপড়া অভিনীত বিখ্যাত বক্সিং চ্যাম্পিয়ন মেরি কমের জীবনী নিয়ে তৈরি বায়োপিক মেরি কমসিনেমাটি নিয়ে সমগ্র বলিউডের খুব আশা আছে, কারণ বক্সার স্বয়ং প্রিয়াংকার অভিনয় দেখে মুগ্ধ্ হয়ে বলেছিলেন এই সিনেমাটি প্রিয়াংকা ছাড়া আর কেউ এত ভাল করতে পারবে না।

অন্যদিকে পরিণীতি চোপড়া এবং আশিকি টুখ্যাত আদিত্য রায় কাপুর জুটি বেঁধে নতুন সাসপেন্স ড্রামা ধরণের সিনেমা দাওয়াত এ ইশকনিয়ে আসছেন একই দিনে। হায়দ্রাবাদের মেয়ে গুলরেজ ও লাখনাউয়ের ছেলে তারিককে কেন্দ্র করেই তৈরি হয়েছে দাওয়াত এ ইশকএর গল্প।

গুলরেজ একটি জুতোর দোকানের সেলস গার্লের চাকরি করে। গুলরেজের বাবা মেয়ের বিয়ে নিয়ে চিন্তিত কারণ সব পাত্র পক্ষই মোটা টাকা পণ দাবি করতে থাকে। এই কারণেই ভালোবাসার ওপর থেকে গুলরেজের বিশ্বাস চলে যায়। অন্যদিকে তারিক বিরিয়ানি আর কাবাব নিয়ে ব্যস্ত। গুলরেজ আর তারিকের এক দিন আলাপ হয় ব্যস তারপর প্রেম হয়ে যায়।


মেরি কমসিনেমাটি পরিচালনা করছেন অমুঙ্গ কুমার এবং দাওয়াত এ ইশকএর পরিচালক হাবিব ফয়সল। দুইবোনের এই রেসে কে জেতেন তার জন্য এখন ৫ সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে ভক্তদের।
তাঁর বোন প্রিয়াঙ্কা চোপড়া তো এরই মধ্যে গান গেয়ে আলাদা পরিচয়ই গড়ে তুলেছেন। সমসাময়িক দুই অভিনেত্রী আলিয়া ভাট আর শ্রদ্ধা কাপুরও কণ্ঠ দিয়েছেন গানে। পরিণীতি চোপড়ারও খুব ইচ্ছে ছিল ছবিতে গান গাইবেন। কিন্তু সেই ইচ্ছা অপূর্ণই থেকে যাচ্ছে আপাতত।
দাওয়াত-ই-ইশক ছবিতে গান গাওয়া হলো না তাঁর। এ ব্যাপারে কৃত্রিম অনুযোগের সুরে পরিণীতি বলেছেন, ‘কেউ আমাকে ছবিতে গান গাওয়ার সুযোগই দিচ্ছে না। তবে একদিন নিশ্চয়ই গাইব।

তাঁর গানের কণ্ঠ যে বেশ, এক অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদের গেয়েও শোনান এই অভিনেত্রী। হাততালিও মিলেছে ঢের। 
টিএনএন।
ফ্যাশন ম্যাগাজিন এল'অফিসিয়াল বলছে, বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া এখন আগের চেয়ে বেশি 'আকর্ষণীয় ও উপযুক্ত'আজ শনিবার এবিপি আনন্দ এক প্রতিবেদনে জানিয়েছে, ম্যাগাজিনটির জুলাই সংখ্যার প্রচ্ছদে স্থান পেয়েছে এ অভিনেত্রীর একটি ছবি। ওই ছবির ক্যাপশনে লেখা রয়েছে- 'পরিণীতি চোপড়া আগের চেয়ে আকর্ষণীয় ও উপযুক্ত!'
পরিণীতি এখন 'দাওয়াত-ই-ইশাক' ছবিতে অভিনয় করছেন। এক টুইট বার্তায় এ খবর জানিয়ে তিনি লিখেছেন, ছবিটি ভিন্ন ধরনের।
স্বল্প সময়ে বলিউড পাড়ায় সফলতা পাওয়া অভিনেত্রীদের মধ্যে পরিণীতি অন্যতম। 'শুদ্ধ দেশি রোমান্স' 'হাসি তো ফাঁসি' পরিণীতির অন্যতম বক্স অফিসে ঝড় তোলা ছবি।




































































Bollywood
প্রতিমাসের মতো এই মাসেও ভারতের জনপ্রিয় ম্যাগাজিন ফেমিনা বের করতে যাচ্ছে তাদের নতুন, অর্থাৎ জুলাই সংখ্যা। আর ফেমিনা ম্যাগাজিনের প্রতিটি সংখ্যাকে ঘিরেই কৌতূহলের শেষ থাকেনা কেননা এই ম্যাগাজিনের প্রতিটি সংখায় থাকেন বলিউডের সব আকর্ষণীয় রূপসী নায়িকাদের আবেদনময়ী উপস্থাপন।
তবে এবার যেন অতীতের সব সংখ্যাকেই ছাড়িয়ে যাবার উপক্রম করছে এই ম্যাগাজিনটি।আর তা হল শ্রীদেবী, দীপিকা পাডুকন এবং সোনাম কাপুরের পর এবার ফেমিনা ম্যাগাজিন জুন ২০১৪প্রচ্ছদের জন্য ফটোশুটে অংশগ্রহন করেন বলিউডে বাবলি গার্লের খেতাব পাওয়া পরিণীতি চোপড়া। তবে আপনার জন্য আরও চমক অপেক্ষা করছে। এই ফটোশুটের মাধ্যমে ভক্তরা দেখতে পাবে মিষ্টি চেহারার পরিণীতির একেবারে ভিন্ন এবং আবেদনময়ী লুক।
ফটোশুটে ছয়জন নামকরা ডিজাইনেরে পোশাক পরে ফটোশুটে অংশগ্রহণ করেন এই তারকা। আর বলাই বাহুল্য প্রতি পোশাকের সাথে পরিণীতির আবেদনময়ী অঙ্গভঙ্গি তার ভক্তদের চোখ ছানাবড়া হওয়ার উপক্রম। 

ছবিটি দেখুন অফ হোয়াইট গাউনে ফুলেল প্রিন্টে কি অসাধারণ লাগছে তাকে। পোশাকটি যৌথভাবে ডিজাইন করেছেন গৌরি এবং নাইনিকা। 

যারা এতদিন পরিণীতির ওজন নিয়ে নানা সমালোচনায় মত্ত ছিলেন তাদের জন্য পরিণীতির যথোপযুক্ত উত্তর এই ছবিটি। দেখুন ফ্যাটি পরিণীতি ওজন কমিয়ে একাবারে হয়ে উঠেছেন আবেদনময়ী। ছবিতে পরিণীতি আমিত আগারওয়ালের ডিজাইন করা মেরুন কালারের গাউন পড়েছেন। 

আগের ছবিটি দেখে যাদের শঙ্কা এখনো কাটেনি তাদের জন্য পরিণীতির আরেকটি উপহার। এই পোশাকটি ডিজাইন করেছেন সোনাক্ষি রাজ।

সাদা গাউনে পরীর থেকে কোন অংশে কম লাগছেন না পরিণীতি চোপড়া
Bollywood