The Latest

Showing posts with label Karina Kapoor. Show all posts
Showing posts with label Karina Kapoor. Show all posts
বডিগার্ডছবির পর পরিচালক কবির খানের ছবিতে ফের একবার জুটি বাঁধতে চলেছেন সালমান খান ও কারিনা কাপুর। কবির এর আগেও সালমানের সঙ্গে এক থা টাইগারছবিতে কাজ করেছেন। নতুন এই ছবির নাম বজরঙ্গি ভাইজান। সালমান খানের নিজের কোম্পানি সালমান খান ভেঞ্চারসএই ছবিটি প্রেজেন্ট করবে। ছবিতে অবশ্য বজরঙ্গি ভাইজানের চরিত্রেই অভিনয় করবেন দাবাং খান। কবির জানিয়েছেন আজকের যুগ নিয়েই তৈরি হবে এই ছবি। সাধারন মানুষের গল্পই হবে ছবির মূলমন্ত্র। আগামী নভেম্বর মাসে শুধু হতে চলেছে এই ছবির শ্যুটিং। ভারতের বিভিন্ন এলাকায় চলবে এই ছবির শ্যুটিং। আশা করা যাচ্ছে আগামী বছর ইদেই এই ছবি রিলিজ করা হবে। বডিগার্ড ছবিতে একসঙ্গে কাজ করে বেশ প্রশংসা কুড়িয়েছিলেন সালমান-কারিনা। দাবাং ২ছবিতেও ফ্যাভিকলগানের অসাধারন কেমিস্ট্রি ছিল তাদের। এবার দেখা যাক নতুন এই ছবিতে এই জুটি নতুন কি রসায়ন তৈরি করে।