The Latest

Showing posts with label Kolkata. Show all posts
Showing posts with label Kolkata. Show all posts
যাক বাবা! আর কোনও সন্দেহ থাকল না! কী ধন্ধটাই না ছিল! শুভশ্রীর সঙ্গে প্রেমটা ঘ্যাচাং ফুঁ হয়ে যাবার পর দেব কি সত্যি সত্যি ওই মডেল মেয়েটার প্রেমে পড়ল? দেব-রুক্মিনীর মাখামাখি নিয়ে কানাঘুষো তো কম কিছু রটেনি! কিন্তু যা রটে তা কিছু তো বটে। এই ‘বটে'টাই এ বার জমিয়ে ঘটল। আর কোনও রাখ-রাখ ঢুক-ঢুক থাকল না! কী এমন ঘটল ‘বটে?'

শুভশ্রীর সঙ্গে প্রেম চলাকালীন এ ওর সেটে যেমন যখন তখন চলে যেত, রুক্মিনীও তেমনটি শুরু করছে। তবে সেটই শুধু নয়! রুক্মিনীর ব্যাপারটা আর এক ধাপ এগিয়েছে। শুনলে চক্ষু ছানাবড়া হবার জোগাড়! বাজারে জোর খবর ‘বিন্দাস'-এর গানের শ্যুটে দেবের সঙ্গে রুক্মিনীও না কি গ্রিসে গিয়েছিলেন! কাঁড়ি কাঁড়ি টাকা খরচা করে একটা মেয়েকে এমনি এমনি গ্রিসে নিয়ে যাবার ছেলে তো নয় আমাদের খোকাবাবু! তবে? দিল মে কুছ জ্বালা হ্যায়! গোপন সূত্রের খবর গ্রিসে গিয়ে ওরা না কি অনেক ছবি-টবি তুলেছে। এর পরও কি শাক দিয়ে মাছ ঢাকা যাবে?
শুধু গ্রিসেই আটকে থাকেনি! দেশে ফিরেও দেবকে চোখে হারিয়েছেন রুক্মিনী। "যোদ্ধা"-র সেটে গিয়েও নিয়মিত বসে থাকতেন তিনি। তা আর কী করবেন? শুভশ্রী না-হয় নায়িকা ছিল, তাই মাঝে মাঝে শুভশ্রীর সেটে দেবের একটা যাওয়ার জায়গা ছিল। রুক্মিনী তো আর নায়িকা নন, তাই ওকেই বারে বারে ছুটে আসতে হচ্ছে দেবের সেটে! কানাঘুষো তো এখন এও শোনা যাচ্ছে সাউথ সিটিতেই না কি অন্য একটা ফ্ল্যাট নিয়ে থাকতে শুরু করেছেন রুক্মিনী। এত কাছাকাছি থেকেও হেঁইয়ো হেঁইয়ো করে মেয়ে যখন যখন-তখন দেবের শ্যুট-এ এসে ঠায় বসে থাকছে তখন তো আর বুক ঠুকে সত্যি কথাটা বলা ছাড়া অন্য কোনও উপায় দেখছি না!
এ দিকে দেব-রুক্মিনীর মাখামাখি যত ঘন হচ্ছে তত শুভশ্রীর কপাল খুলছে। সেটা কেমন করে সম্ভব? শুভশ্রীকে ভেঙ্কটেশ ফিল্মসও তো

টা-টা বাই-বাই করে দিয়েছিল। কিন্তু এখন শোনা যাচ্ছে শুভশ্রীর সঙ্গে ভেঙ্কটেশ-এর সম্পর্কের বরফ না কি গলতে শুরু করেছে। তা হলে কি দেব-শুভশ্রীকে আবার একসঙ্গে দেখতে পারব আমরা? নতুন করে কোনও ত্রিকোণ প্রেমের গল্প শুরু হবে না তো? কে জানে! গল্প হলেও তো এখন অনেক কিছুই সত্যি ঘটছে। ব্রহ্মা জানেন আসল কথাটি!
ব্যস্ততম অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়কে নিয়ে টলিউডে অনেক রকম মুখরোচক গল্প চালু রয়েছে। তবে স্বস্তিকার হাতে এখন অনেক ছবি।  বলিউডেও যশরাজ ফিল্মের ব্যানারে ছবি করছেন তিনি। সম্প্রতি টলিউডের ‘টেক ওয়ান’ নামে মৈনাক ভৌমিকের ছবিতে স্বস্তিকা একেবারেই খোলামেলা হয়েছেন। 

ইতিমধ্যেই যেটুকু ইন্টারনেটের দৌলতে দেখা গেছে তাতে সকলে চমকে গিয়েছেন। আর এই ন্যুড দৃশ্যে অভিনয় করার আগে স্বস্তিকা পরিচালকের সঙ্গে তিন রাত আলোচনা করেছেন এর শিল্পসুষমার দিক নিয়ে। তবে তার একটাই শর্ত ছিল, টলিউডের কাউকে তার বিপরীতে রাখা চলবে না।
কিন্তু কেন? স্বস্তিকা বলেছেন, টলিউডের প্রত্যেক অভিনেতাই জানেন আমি কেমন। তাই আমার বিপরীতে এমন একজনকে চেয়েছিলাম যে আমার সম্পর্কে কিছুই জানে না। পরিচালক অবশ্য শর্ত মেনে দিল্লির এক মডেলকে তার বিপরীতে হাজির করেছিলেন। ছবিতে ন্যুড দৃশ্যটিকে অবশ্য খানিকটা অস্পষ্ট করে দেয়া হয়েছে সেন্সরের কাঁচির ভয়ে। তবে বাইরে চলচ্চিত্র উৎসবে ছবিটির ন্যুড দৃশ্য স্বাভাবিক রেখেই পাঠানো হচ্ছে। স্বস্তিকা অবশ্য জানিয়েছেন, ন্যুড দৃশ্যে অভিনয় করাটা তার কাছে খুব সহজ ছিল না।

তবে তিনি সেক্সের ব্যাপারে কথা বলতে কোনও রকম সাত পাঁচ ভাবতে রাজি নন। সব সময় কথাবার্তায় স্বস্তিকা বেশ খোলামেলা। ভাল মেয়ে হয়ে থাকবার কোন ইচ্ছেই তার নেই। আর তাই তো তিনি সহজেই বলতে পারেন যে, বিছানায় তিনি যতটা ভাল, সম্পর্কের ক্ষেত্রে তা মোটেই নয়। তার কথায়, আমি যখনই ভেবেছি এই সেই পুরুষ যার সঙ্গে সারাটা জীবন কাটিয়ে দেয়া যায়, সেই মুহূর্তেই তারা পালিয়ে গেছে। আর ডেটিংয়ের ব্যাপারে স্বস্তিকাকে নিয়ে গুঞ্জনের অভাব নেই। তবে তার কথায়, সকলে যেটা দাবি করে ততজনের সঙ্গে আমি ডেটিং করিনি। করেছি মাত্র কয়েকজনের সঙ্গে। তবে তার কোনও সম্পর্কই যে টেকে না তা নিয়ে কোনও আপসোস নেই। বরং সে সব ভাবলেই তার হাসি পায়।






২০১৩ সালের শুরুর দিকে পাঞ্জাবি পরিবারের বউ হয়ে যান কলকাতার জনপ্রিয় অভিনেত্রী। তবে সংসার জীবন শুরু আগেই এই অভিনেত্রী সিদ্ধান্ত নিয়েছিলেন আর সিনেমা নয়। তবে বাবা-মা এবং স্বামী রানের বোঝানোর পর সিদ্ধান্ত পাল্টে ফেলেন তিনি। বিয়ে আনুষ্ঠানিকতার পরে পূর্ণ মনোযোগ দেন সিনেমায়।
আর সেই ধারাবাহিকতায় বিয়ের পর 'হাইওয়ে' শিরোনামের বাণিজ্যিক সিনেমাতে প্রথমবার ক্যামেরাবন্দি হয়েছেন টালিগঞ্জের দর্শকপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক।
সিনেমাটি পরিচালনা করেছেন সুদীপ্ত চক্রবর্তী। এ সিনেমাতে কোয়েল পুরোপুরি নতুনরূপে নিজেকে উপস্থাপন করেছেন। সোমবার সিনেমাটির অফিসিয়াল ট্রেইলর ইন্টারনেটে মুক্তি পেয়েছে। ট্রেইলরটি দেখতে কোয়েলভক্তরাও হুমড়ি খেয়ে পড়েছেন। এতে তাকে আগের চেয়েও বেশি আবেদনময়ী রূপে দেখা যাচ্ছে।এ প্রসঙ্গে কোয়েল বলেন, "বিয়ের পর আমার প্রথম মুক্তিপ্রাপ্ত বাণিজ্যিক সিনেমা 'রংবাজ'। কিন্তু সিনেমাটির শুটিং বিয়ের আগেই করে রেখেছিলাম। তবে হাইওয়ের মাধ্যমে বিয়ের পরের কোয়েলকে দর্শকরা দেখতে পাবেন। সিনেমাটি দেখে দর্শকরা সহসাই বিচার করতে পারবেন আমি কতটুকু বদলেছি। আশা করি, দর্শকদের প্রত্যাশা আগের মতোই পূরণ করতে পারব।"
 জানা গেছে, সিনেমাতে কোয়েলের সঙ্গে দ্বিতীয়বারের মতো জুটি বেঁধেছেন পরমব্রত চট্টোপাধ্যায়। এর আগে 'হেমলক সোসাইটি' সিনেমাতে প্রথম কাজ করেন তারা। এক বিবাহিত দম্পতির জীবনকে কেন্দ্র করে সিনেমাটির পটভূমি গড়ে উঠেছে। এর গল্পে একটি হাইওয়ের মাধ্যমে পরম-কোয়েলের পরিচয় হয়। এরপর প্রেম ও বিয়ের নানা নাটকীয়তার মধ্যে দিয়ে কাহিনী এগিয়ে যাবে।সূত্রটি আরো জানিয়েছে, এ সিনেমাতে গান লিখেছেন ও সুর দিয়েছেন 'বাইশে শ্রাবণ' ও 'অটোগ্রাফ'খ্যাত সঙ্গীত পরিচালক অনুপম রায়। সম্প্রতি সিনেমার একটি গান মুক্তি পেয়েছে। সিনেমাটি প্রযোজনা করেছেন তার স্বামী নিসপাল সিং রানের প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ ফিল্ম। খুব শীঘ্রই সিনেমাটি মুক্তি পাবে বলে জানা গেছে।
Kolkata
সুব্রত সেন পরিচালিত আসন্ন সিনেমা ‘সাদা ক্যানভাস’র পোস্টার আটকে দিয়েছে ‘ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ সেন্সরশিপ’। ছবিটির পোস্টারে সিনেমার মুখ্য নারী চরিত্র মালবিকা ব্যাকলেস চেহারায় আছেন এবং সেই কারণেই সেন্সরবোর্ড এই ছবিটির পোস্টারকে আটকে দিয়েছে।কিন্তু একই ধরনের ব্যাকলেস ভঙ্গিতে ঋতুপর্ণা সেনগুপ্ত ‘চারুলতা ২০১১’ এর পোস্টারটি নিয়ে কোনো ধরনের সমস্যা না করেই ছাড় দিয়েছিল সেন্সর বোর্ড।‘সাদা ক্যানভাস’র পোস্টার ডিজাইনার গৌতম বরাট জানিয়েছেন, "ব্যাকলেস নারী এবং তার পা দেখানো হয়েছে বলে সেন্সরবোর্ড সমস্যা করছে। 
কিন্তু এইভাবে পোস্টার আটকে দেওয়া ঠিক নয়, সমস্তই নির্ভর করে সেন্সর বোর্ডের সদস্যদের নিজেদের মর্জির ওপর।"সেন্সর বোর্ডের এই ধরনের কাজের জন্য অসম্ভব ক্ষুব্ধ ছবির প্রযোজক পঙ্কজ আগরওয়াল বলেছেন, "চারুলতা ২০১১’ ঋতুপর্ণার ছবিটি আসলে কী কারণে ছাড় দেওয়া হয়েছিল যদি ব্যাকলেস অবতার আশালীনতার কারণ হয়।"তিনি অসম্ভব আক্ষেপ করে জানিয়েছেন, "কোনো নির্দিষ্ট একটি বিষয় নিয়ে সবার জন্যই সমান নির্দেশ দেওয়া উচিত, কাউকে ছেড়ে দেওয়া আর অন্য কাউকে একই কারণে আটকানো ঠিক নয়।"আপাতত এই বিষয়ে কোনো উত্তর দিতে পারেননি সেন্সরবোর্ড। এবার দেখার বিষয় পোস্টার নিয়ে এই সমস্যা কত দূর পর্যন্ত এগোয়।
Kolkata
মায়ের যোগ্য উত্তরসূরি বলা চলে। অপর্ণা সেনের ফিল্মী ক্যারিয়ারের উত্তরসূরি হিসেবে মাত্র চার বছর বয়স থেকে সিনেমার পথে হাঁটা কঙ্কনার বর্তমানের বৈচিত্র্যটা বেশ চোখে পড়ার মতো।
সবসময় বাঙালি ঘরানার সাদামাটা কঙ্কনা প্রথমবার বেশ চমকে দিয়েছিলেন গেল বছর। এমনিতে স্বামী রনভীর সুরী আর ছেলে হারুনকে নিয়ে নিরুপদ্রব নির্ঝঞ্ঝাট জীবনযাপনে অভ্যস্ত কঙ্কনা হঠাৎই ভীষণ আবেদনময়ী পোজ দিয়েছিলেন ম্যাক্সিম ম্যাগাজিনের জন্য।কঙ্কনা ভক্তদের কাছে বিষয়টা চমকে ওঠার মতো হলেও করে সাফাই গেয়ে তিনি বলেছেন, ‘নিজের শারীরিক সৌষ্ঠব লুকিয়ে রেখে ভদ্রলোক সাজার মানে হয় না। একজন নারী হিসেবে নিজের দৈহিক সৌন্দর্যটুকু পরিশিলীতভাবে উপস্থাপনের মধ্যে খারাপ কিছু নেই।’ আসুন, তার সেই ছবিগুলো দেখার ফাঁকে ফাঁকে জেনে নেই ভবিষ্যৎ পরিকল্পনাও।
এখানেই শেষ নয়। মা অপর্ণার তরফ থেকে ঘোষণা এলো, আবারও পর্দায় তিনি তুলে আনবেন মিস্টার ও মিসেস আইয়ারকে এবং যথারীতি কঙ্কনা ও রাহুলের মাধ্যমেই চিত্রায়িত করবেন আইয়ার যুগলের প্রেমোপাখ্যান। সেই রেসিপি এখনও অঙ্কুর পর্যায়ে থাকলেও এর আগেই অবশ্য আরেক অনবদ্য গল্পে বিনয় পাঠকের বিপরীতে অভিনয় করছেন মিসেস দাসের চরিত্রে চরিত্রাঙ্কিত।
সিনেমাটিক যাত্রার এখানেই শেষ নয়। পাইপলাইনে আছে ব্যোমকেশ বকশীর পরবর্তী ছবির কাজ। শুধু কি তাই? অপর্ণা সেনের পরবর্তী ছবিতেও দেখা যাবে নিয়ম মাফিক কঙ্কনাকেই, ঋত্বিক চক্রবর্তীর বিপরীতে স্ত্রীর ভূমিকায়। ঝড়ের রাতে এক প্রৌঢ়ের বাড়িতে আশ্রয় নেয়া দম্পতির গল্প নিয়ে ছবিটিতে দেখা যাবে অঞ্জন দত্তকেও।তবে শুধু কঙ্কনা কিংবা স্বামী রনভীরই নয়, এরই মধ্যে বাবা-মায়ের সূত্র ধরে খ্যাতির শীর্ষে পৌঁছে গেছেন পুত্র হারুন সুরেও। সেই খ্যাতির পরিচয়টা অবশ্য পাওয়া জিটিভির রিয়েলিটি ড্যান্স শো ‘ঝলক দিখলা যা’র আসরে। সেখানে অংশগ্রহণকারী অক্ষয় কুমার, সোনাক্ষীর চেয়েও বেশি দৃষ্টি সেদিন কেড়েছিল কঙ্কনাপুত্র হারুন। সবার আগ্রহের সেই কঙ্কনা-রনবীর জুনিয়র কি অচিরেই বাবা-মায়ের মতো ফিল্মী পথে পা বাড়াবেন সেটা অবশ্য নির্ধারণ করেননি কঙ্কনা কিংবা রনবীর কেউই। সব মিলিয়ে মিয়া-বিবি-বাচ্চার হালের জনপ্রিয়তা খুব সহজেই জানান দেয় যে, সহসা জনপ্রিয়াতার পথ থেকে সরে দাঁড়ানোর ইচ্ছা পুরো পরিবারের কারোই নেই।


 Kolkata