The Latest

Showing posts with label Swastika Mukherjee. Show all posts
Showing posts with label Swastika Mukherjee. Show all posts
প্রতীম ডি গুপ্তর নতুন ছবির শ্যুটিং শুরু নভেম্বর মাসেই৷ ছবিটি হবে কিছুটা থ্রিলার ধরনের। থ্রিলার এই ছবিটির নাম রাখা হয়েছে 'সাহেব বিবি গোলাম'৷ এই সিনেমার দুটি প্রধান চরিত্রে অভিনয় করবেন অঞ্জন দত্ত এবং স্বস্তিকা মুখোপাধ্যায়৷ আপাতত পরিচালনা থেকে সাময়িক ছুটি নিয়ে অঞ্জন ব্যস্ত নিজের অভিনয় নিয়ে৷

এখন তিনি ব্যস্ত আছেন সৃজিত মুখোপাধ্যায়ের 'নির্বাক' এর শ্যুটিং নিয়ে৷ এর পরেই প্রতীমের ছবির কাজ শুরু করবেন অঞ্জন৷ 'সাহেব বিবি গোলাম' সিনেমাতে এই প্রথম একসঙ্গে দেখা যাবে অঞ্জন ও স্বস্তিকাকে৷


'পাঁচ অধ্যায়'-এর পর প্রতীমের দ্বিতীয় ছবি এটি৷ থ্রিলার ছবি 'সাহেব বিবি গোলাম' এর কাহিনি লিখেছেন পরিচালক নিজেই৷ 'সাহেব বিবি গোলাম' এ অঞ্জন দত্ত ও স্বস্তিকা মুখোপাধ্যায় ছাড়াও অভিনয় করবেন ঋত্বিক চক্রবর্তী ও পার্নো মিত্র৷
ব্যস্ততম অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়কে নিয়ে টলিউডে অনেক রকম মুখরোচক গল্প চালু রয়েছে। তবে স্বস্তিকার হাতে এখন অনেক ছবি।  বলিউডেও যশরাজ ফিল্মের ব্যানারে ছবি করছেন তিনি। সম্প্রতি টলিউডের ‘টেক ওয়ান’ নামে মৈনাক ভৌমিকের ছবিতে স্বস্তিকা একেবারেই খোলামেলা হয়েছেন। 

ইতিমধ্যেই যেটুকু ইন্টারনেটের দৌলতে দেখা গেছে তাতে সকলে চমকে গিয়েছেন। আর এই ন্যুড দৃশ্যে অভিনয় করার আগে স্বস্তিকা পরিচালকের সঙ্গে তিন রাত আলোচনা করেছেন এর শিল্পসুষমার দিক নিয়ে। তবে তার একটাই শর্ত ছিল, টলিউডের কাউকে তার বিপরীতে রাখা চলবে না।
কিন্তু কেন? স্বস্তিকা বলেছেন, টলিউডের প্রত্যেক অভিনেতাই জানেন আমি কেমন। তাই আমার বিপরীতে এমন একজনকে চেয়েছিলাম যে আমার সম্পর্কে কিছুই জানে না। পরিচালক অবশ্য শর্ত মেনে দিল্লির এক মডেলকে তার বিপরীতে হাজির করেছিলেন। ছবিতে ন্যুড দৃশ্যটিকে অবশ্য খানিকটা অস্পষ্ট করে দেয়া হয়েছে সেন্সরের কাঁচির ভয়ে। তবে বাইরে চলচ্চিত্র উৎসবে ছবিটির ন্যুড দৃশ্য স্বাভাবিক রেখেই পাঠানো হচ্ছে। স্বস্তিকা অবশ্য জানিয়েছেন, ন্যুড দৃশ্যে অভিনয় করাটা তার কাছে খুব সহজ ছিল না।

তবে তিনি সেক্সের ব্যাপারে কথা বলতে কোনও রকম সাত পাঁচ ভাবতে রাজি নন। সব সময় কথাবার্তায় স্বস্তিকা বেশ খোলামেলা। ভাল মেয়ে হয়ে থাকবার কোন ইচ্ছেই তার নেই। আর তাই তো তিনি সহজেই বলতে পারেন যে, বিছানায় তিনি যতটা ভাল, সম্পর্কের ক্ষেত্রে তা মোটেই নয়। তার কথায়, আমি যখনই ভেবেছি এই সেই পুরুষ যার সঙ্গে সারাটা জীবন কাটিয়ে দেয়া যায়, সেই মুহূর্তেই তারা পালিয়ে গেছে। আর ডেটিংয়ের ব্যাপারে স্বস্তিকাকে নিয়ে গুঞ্জনের অভাব নেই। তবে তার কথায়, সকলে যেটা দাবি করে ততজনের সঙ্গে আমি ডেটিং করিনি। করেছি মাত্র কয়েকজনের সঙ্গে। তবে তার কোনও সম্পর্কই যে টেকে না তা নিয়ে কোনও আপসোস নেই। বরং সে সব ভাবলেই তার হাসি পায়।