The Latest

Showing posts with label Salman khan. Show all posts
Showing posts with label Salman khan. Show all posts
অনেক অভিনেতা ও অভিনেত্রীই সালমানের হাত ধরে বলিউডে প্রতিষ্ঠিত হয়েছেন। বরাবরই নায়িকাদের পরিচিতি এবং তাদের সাথে প্রণয় সব কিছু মিলিয়ে বলিউড জগতের গুঞ্জনের নাম সালমান খান। যে কিনা বলিউডকে উপহার দিয়েছেন ক্যাটরিনা কাইফ, সোনাক্ষি সিনহার মতো তারকাদের। তবে এবার সালমান খানের সাথে নাম জড়াচ্ছে সাবেক মিস শ্রীলঙ্কা জ্যাকুলিন ফার্নান্দেজের। আর সালমানের সাথে কাজ করতে গিয়ে ব্যক্তি সালমানের সান্নিধ্যে আসতে পেরে এই নায়িকা বেজায় খুশী।

সালমান খানের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন কিকছবিতে তার সহ-অভিনেত্রী ও সাবেক মিস শ্রীলঙ্কা জ্যাকুলিন ফার্নান্দেজ। এখন পর্যন্ত যাঁদের সঙ্গে অভিনয় করেছেন তার মধ্যে সবচেয়ে চমত্কার সহ-অভিনেতা হিসেবে সালমানের নাম উল্লেখ করেছেন লঙ্কান এ সুন্দরী। শুধু তাই নয়, সালমানের পর বলিউডের আরও দুই খান শাহরুখ এবং আমিরের সঙ্গেও অভিনয়ের আগ্রহ প্রকাশ করেছেন ২৮ বছর বয়সী জ্যাকুলিন।

সালমান সম্পর্কে জ্যাকুলিনের মন্তব্য, ‘সালমান খানের সঙ্গে কিকছবিতে অভিনয়ের সুযোগ পেয়ে নিজেকে অনেক বেশি ভাগ্যবান মনে করছি। এখন পর্যন্ত তাঁর মতো চমত্কার সহ-অভিনেতা আর কাউকেই মনে হয়নি আমার। তাঁর সঙ্গে অনেক স্বাচ্ছন্দ্য নিয়ে কাজ করেছি আমি। সালমানের সঙ্গে কাজ করার পর এখন আমার সামনে কাজ করার জন্য অনেক দরজা খুলে গেছে। এখন আমি আমার ভবিষ্যত্ নিয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী।

জ্যাকুলিন আরও বলেন, ‘কেবলমাত্র সালমানের সঙ্গে একটি ছবি করে আমি সুপারস্টার হতে পারব না। আমাকে ভালো ভালো ছবিতে কাজ করা অব্যাহত রাখতে হবে। কাজের গতি ধরে রাখতে আমাকে আরও অনেক পরিশ্রম করতে হবে। এখন আমি বলিউডের অন্য খানদের সঙ্গেও অভিনয় করতে চাই।

উল্লেখ্য যে জ্যাকুলিন বলিউডের পরিচালক সাজিদের প্রেমিকা। অন্তত গুঞ্জন তাই বলে!


সুত্র: ওয়ান ইন্ডিয়া
অবশেষে নিজের সিনেমার নায়ক খুঁজে পেলেন কারান জোহার। হৃতিক রোশান, রানভির সিং এবং আমির খানের দুয়ার ঘুরে  শুদ্ধিজুটেছে সালমান খানের কপালে।
সম্প্রতি খবরটি নিশ্চিত করে সালমান জানান, ‘শুদ্ধিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।
হ্যাঁ, আমি কারান জোহারের সিনেমা শুদ্ধিতে কাজ করবো। আশা করছি খুব শিগগিরই শুরু করবো শুটিং। আমার নতুন সিনেমা কিকএর মুক্তির পর আমার হাতে আছে সুরাজ বারজাতিয়ার একটি ফিল্ম। এরপর কাজ শুরু হবে কাবির খানের সিনেমার, আরও আছে বনি কাপুরের নো এন্ট্রি মে এন্ট্রি। এছাড়াও আদিত্য চোপড়ার সুলতানএবং মহেশ মাঞ্জরেকারের সঙ্গেও একটি সিনেমায় কাজ করবো আমি।
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে খবরটি জানান নির্মাতা কারান জোহারও। তিনি লেখেন, “সালমান খান অভিনয় করবেন শুদ্ধিতে। সিনেমাটি মুক্তি পাবে ২০১৬ সালের দিওয়ালিতে।

কারানের সিনেমায় নায়ক হিসেবে প্রথমবারের মত দেখা যাবে সালমানকে। ১৫ বছর আগে কারানের কুছ কুছ হোতা হ্যায়সিনেমাতে অতিথি চরিত্রে দেখা গেছে তাকে। অনেকে বলে থাকেন প্রিয় বন্ধু শাহরুখ খানের সঙ্গে ঠাণ্ডা লড়াইয়ের কারণে  সালমানকে এড়িয়ে চলেছেন কারান। তবে তার টক শো কফি উইথ কারানএর সাম্প্রতিক সিজনের প্রথম পর্বেই অতিথি হিসেবে ছিলেন
সালমান খানের হাত ধরে বলিউডে পা রাখেন শত্রুঘ্ন সিনহা কন্যা সোনাক্ষি সিনহা। বলিউডের ক্ষমতাধর এই অভিনেতার সঙ্গে দাবাংএবং দাবাং২-ছবিতে অভিনয় করে ব্যাপক সফলতা লাভ করেন তিনি।

মূলত এই দুই ছবির মাধ্যমেই অল্প সময়ে বলিউডের অন্যতম চাহিদাসম্পন্ন অভিনেত্রীতে পরিণত হন সোনাক্ষি। সব সময়ই সালমানের প্রতি নিজের কৃতজ্ঞতার কথাও স্বীকার করে আসছিলেন এ অভিনেত্রী। এমনকি সালমানকেই নিজের অভিভাবক হিসেবেও মানেন, এমন বক্তব্য তিনি মিডিয়ার সামনেও দিয়েছেন। অনেক সাক্ষাৎকারে সালমান খান তার সবচেয়ে প্রিয় অভিনেতা হিসেবেও বক্তব্য রেখেছেন। কিন্তু হঠাৎ করেই যেন বেঁকে বসলেন সোনাক্ষি।

নিজের সেই পছন্দের জায়গা থেকে সরে এসেছেন। সালমান নয়, এখন সোনাক্ষির প্রিয় অভিনেতা বনে গেছেন অক্ষয় কুমার। পছন্দের তালিকার দ্বিতীয় অবস্থানেও সালমান নেই, আছেন শহিদ কাপুর। বিষয়টি সম্প্রতি জনপ্রিয় সেলিব্রিটি শো কফি উইথ করণ’-এ নিজেই বলেছেন সোনাক্ষি। তার এই বক্তব্যে সমালোচনার ঝড় বইছে বলিউডে।

এই অনুষ্ঠানে করন জোহর সোনাক্ষির প্রিয় অভিনেতা ও কো-স্টারের কথা জানতে চাইলে সবাইকে অবাক করে সোনাক্ষি বলেন, আমার প্রিয় অভিনেতা অক্ষয় বস। তারপর শহিদ কাপুর। এমন উত্তরে অনুষ্ঠানটির হোস্ট পরিচালক করণ জোহর অবাক হয়ে সোনাক্ষিকে আবার জিজ্ঞেস করেন, আসলেই এটা সত্যি? ভেবে বলুন তো আবার। সোনাক্ষি উত্তরে বলেন, আমি ভেবেই বলেছি। কোন সন্দেহ! অনুষ্ঠানটি প্রচার হওয়ার পর সব বলিউডভিত্তিক পত্রিকা-ওয়েবসাইট সংবাদটি ফলাও করে প্রচার করে। ঠিক সেদিন গভীর রাতেই সোনাক্ষি টুইটারে অনেকটা সালমানকে হেয় করেই লিখেন, আমি আমার পছন্দের মালিক।


আমার প্রিয় অভিনেতা কে সেটা আমি নির্ধারণ করবো। এটা নিয়ে আলোচনা-সমালোচনার কিছু নেই। আমি কারও ওপর নির্ভরশীল নই। এটা এরই মধ্যে প্রমাণ করেছি। সো প্লিজ এবার চুপ যান সবাই। 
বডিগার্ডছবির পর পরিচালক কবির খানের ছবিতে ফের একবার জুটি বাঁধতে চলেছেন সালমান খান ও কারিনা কাপুর। কবির এর আগেও সালমানের সঙ্গে এক থা টাইগারছবিতে কাজ করেছেন। নতুন এই ছবির নাম বজরঙ্গি ভাইজান। সালমান খানের নিজের কোম্পানি সালমান খান ভেঞ্চারসএই ছবিটি প্রেজেন্ট করবে। ছবিতে অবশ্য বজরঙ্গি ভাইজানের চরিত্রেই অভিনয় করবেন দাবাং খান। কবির জানিয়েছেন আজকের যুগ নিয়েই তৈরি হবে এই ছবি। সাধারন মানুষের গল্পই হবে ছবির মূলমন্ত্র। আগামী নভেম্বর মাসে শুধু হতে চলেছে এই ছবির শ্যুটিং। ভারতের বিভিন্ন এলাকায় চলবে এই ছবির শ্যুটিং। আশা করা যাচ্ছে আগামী বছর ইদেই এই ছবি রিলিজ করা হবে। বডিগার্ড ছবিতে একসঙ্গে কাজ করে বেশ প্রশংসা কুড়িয়েছিলেন সালমান-কারিনা। দাবাং ২ছবিতেও ফ্যাভিকলগানের অসাধারন কেমিস্ট্রি ছিল তাদের। এবার দেখা যাক নতুন এই ছবিতে এই জুটি নতুন কি রসায়ন তৈরি করে। 
নতুন এই গানটির নাম ডেভিল সং। গানটি গেয়েছেন ইয়ো ইয়ো হানি সিং। জানা যায়, শাহরুখের লুঙ্গি ডান্সকে পিছনে ফেলার সব আয়োজনই করে ফেলেছেন সালমান। নতুন এই গানে স্মোকি ও বোল্ড চেহারাতেও দেখা যাবে নার্গিসকে।
শোনা যাচ্ছে এই গানে সালমানের সঙ্গে নার্গিসের রসায়নও নাকি বেশ ভালো আর সে কারণে আরবাজের আগামী সিনেমাতেও নার্গিসকে নিতে চলেছেন সালমান। "ফাটা পোস্টার নিকলা হিরো" সিনেমাতে ধাতিং নাচদেখিয়ে দর্শককে নাচতে বাধ্য করেছিলেন নার্গিস। এবার দেখার পালা কিকসিনেমাতে নতুন কী রসায়ন যোগ করেন তিনি।
Bollywood 
বলিউডের অভিনেতা শাহরুখ খান ও সালমান খানের সম্পর্ক মাঝখানে ভালো ছিল না। তবে সে অবস্থা কেটে গেছে বলেই মনে করা হচ্ছে। তার প্রমাণ দেখা গেল সম্প্রতি একটি ইফতার পার্টিতে তাদের দুজনের কোলাকুলি করার মধ্য দিয়ে। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ইন্ডিয়া টুডে।
সম্প্রতি মুম্বাইয়ের তাজ ল্যান্ডস অ্যান্ড হোটেলে এমএলএ বাবা সিদ্দিকির বার্ষিক ইফতার পার্টির আয়োজন করা হয়। তাতে আমন্ত্রিত ছিলেন শাহরুখ ও সালমান। ইফতার পার্টিতে শাহরুখ খান প্রথমে আসেন। তার আগমনের ২০ মিনিট পর আসেন সালমান খান। সেখানে বাবা সিদ্দিকি সালমানকে অনুষ্ঠানের বিভিন্ন আমন্ত্রিতদের সঙ্গে পরিচয় করিয়ে দেন। সালমান সেখানে শাহরুখ খানের টেবিলের কাছে যাওয়ার পর তারা একে অন্যকে অভিনন্দন জানান। এ সময় তারা হাত মিলান এবং একে অন্যের সঙ্গে কোলাকুলিও করেন।















Bollywood



কিছুদিন আগেই খবর ছিল ক্যাটরিনা কাইফ আর সালমান খান ফের জুটি বাঁধছেন ছবিতে। তবে নতুন খবর অনুযায়ী শুধু ছবিতেই নয়, রিয়েল লাইফেও ফের ডেটিংয়ে ব্যস্ত সালমান-ক্যাট। উইকএন্ডের ছুটিতে বিটাউনের সেলেবরা যেখানে উড়ে যান বিদেশে সেখানে সালমান কিন্তু গার্লফ্রেন্ডকে নিয়ে পেঁৗছে গিয়েছেন মুম্বাইয়ের পাভেল অঞ্চলের ফার্ম হাউসেই। তবে তার এই ফার্ম হাউস যাত্রা নতুন নয়। যখনই সময় পান তখনই ফার্মহাউসে উপস্থিত হন সালমান। কিছুদিন আগে সঙ্গীতা বিজলানিকে নিয়েও পেঁৗছে ছিলেন পাভেলে। আর এবার ক্যাটরিনা হলেন সল্লুর সঙ্গী। ক্যাট নাকি বেশ অফ মুডে ছিলেন সালমানের সঙ্গে এই ফার্মহাউস ট্রিপে। অন্যদিকে সালমান কাজ ছাড়া দেশের বাইরে যেতেই চান না। তিনি সুযোগ পেলেই চলে আসেন এই খামার বাড়িতে। খামার বাড়িতেই নিজের মতো করে সময় কাটান সালমান।
Bollywood