The Latest

Showing posts with label Deepika Padukon. Show all posts
Showing posts with label Deepika Padukon. Show all posts
গভীর রাতে লং ড্রাইভ, রাতভর পার্টি এবং সিনেমার কাজ শেষ করে অভিসার যাপন, শুধু তাই নয় আইফা অ্যাওয়ার্ড প্রোগ্রাম শেষ করে ফেরার সময় দীপিকার গলায় লাভ খচিত লকেট এসবই দীপিকা-রণভীরের প্রেমকে নির্দেশ করলেও সম্প্রতি রণভীর যে দীপিকা পাডুকোনকে ডেট করছিলেন তা অস্বীকার করলেন। এই খবর বাসি হতে না হতেই এই দুই কপোতকোপতিকে পাওয়া গেলো একসাথে। তাও আবার দেশে নয় একেবারে দেশের বাইরে হাতে হাত ধরা অবস্থায়। কি গুলিয়ে যাচ্ছে তো!
প্রসঙ্গত, দীপিকা-রণভীরের প্রেমের সম্পর্কের গুজবটি সঞ্জয় লীলা বানসালির সিনেমা রামলীলা সিনেমায় একসাথে অভিনয় করার সময় থেকে বলিউডের বাতাসে ভেসে বেড়াতে থাকে। তবে সিনেমার পরেও একই সাথে পার্টি, রণভীরের বাবা মার সাথে দীপিকার দেখা ঠিক একই ভাবে দীপিকার বাবার সাথে রণভীরের দেখা এসবই গুজবটিকে সত্যতে প্রমাণ করে।
তারপর হঠাৎ করেই সম্প্রতি রণভীর সিং পিটিআইকে এক সাক্ষাৎকারে বলেন, না আমাদের মধ্যে এমন কোন সম্পর্ক নেই। সে আমার জীবনে অনেক গুরুত্বপূর্ণ এবং বিশেষ একজন বন্ধু কেবল। আমি এই পর্যন্ত যে কজন মানুষকে খুব কাছ থেকে জানার সুযোগ পেয়েছি তাদের মধ্যে দীপিকার অভিব্যক্তিটি সব থেকে আকর্ষণীয়। তাকে আমি অনেক সম্মান করি আমার একজন সহকর্মী হিসেবে।
জানা গেছে, দীপিকা গিয়েছিলেন মার্কিনে পরিবারের সঙ্গে ঘুরতে। কিন্তু হঠাৎই পরিবারের সঙ্গ ছেড়ে বার্সেলোনায় রণভীরের সঙ্গে সময় কাটাতে দেখা গেল দীপিকাকে। শুধু দিনভর নয়। রণবীরের সঙ্গে একটা রাতও কাটালেন বার্সেলোনায় দীপিকা।
রণবীর অবশ্য কাজেই গিয়েছেন বার্সেলোনায়। জোয়া আখতারের নতুন ছবি দিল ধারাকনে দো’-র শুটিংই চলছে এখানে। শুধু রণবীর নয়, শুটিংয়ে হাজির আনুশকা শর্মা, প্রিয়াংকা চোপড়া, ফারহান আখতার। দীপিকাকে গোটা টিমের সঙ্গে আড্ডা মারতেও দেখা গেছে। তবে শুটিং ফ্লোরের খবর অনুযায়ী, দীপিকাকে সময় দেওয়ার জন্য রণভীর নাকি কিছুটা সময় শুটিং থেকে ব্রেক নিয়ে শহর ঘুরতে বেরিয়ে পড়েছিলেন দীপিকার সঙ্গে। এমনকি রাতও কাটিয়েছেন একই হোটেলে!

তবে এবার ফিরে জয়া যাক রণভীরের কথাতেই। দীপিকার সাথে সম্পর্কের কথা অস্বীকার প্রসঙ্গে সংবাদমাধ্যম এই অভিনেতাকে প্রশ্ন করেন তবে কি খবরে যা ছাপা হয়েছে এসবই ভুল? এমন প্রশ্নের জবাবে রণভীর সিং বলেন, আমি সব সময়ই কাজে ব্যস্ত থাকি। আর আমার হাতে এত সময় থাকে না যে আমি সারাক্ষণ ট্যাবলয়েড হাত নিয়ে বসে থাকব। আমরা সবাই অনেক সময় কোন কিছু বিবেচনা না করেই একটি সিদ্ধান্তে পৌঁছে যাই। আর আমি এও বলতে চাই যে দুজন তারকা একসাথে অভিনয় করলেই বা কথাও একসাথে তাদের দেখা যাওয়ার মানে এই নয় যে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে।
ইয়ে জওয়ানি হ্যা দিওয়ানিতে বেশ অনেক দিন পরে একসঙ্গে কাজ করার পরে রণবীর কাপুর ও দীপিকা পাডুকোনের বন্ধুত্বের সম্পর্ক বেশ ভালোই ছিল। অনেকেই আশা করেছিলেন যে তাঁদের পুরনো সম্পর্ক আবার জোড়া লাগবে। আবার প্রেমে পড়বেন তারা। এমনকি কিছুদিন যাবত এও শোনা যাচ্ছিল যে ক্যাটের সাথে ভালো যাচ্ছে না রণবীরের সম্পর্ক। কিন্তু ক্যাট যেন পণ করেছেন, রণবীরকে বিয়ে করেই ছাড়বেন। আর তাই তো দীপিকার সাথে বন্ধুত্ব নিয়ে রণবীরের বর্তমান প্রেমিকা ক্যাটরিনার রাগ হয়। এবং সেই রাগ এড়াতে ফ্রান্সে ইমতিয়াজ আলীর তামাশাসিনেমার শুটিংয়ে বেশ দূরত্ব রাখছেন দীপিকা রণবীর কাপুরের সঙ্গে।

বিশ্বস্ত সূত্রের মাধ্যমে জানা গেছে দীপিকা পাড়ুকোন ফ্রান্সে বেশ দূরে অন্য একটি হোটেলে থাকছেন এবং সমগ্র সিনেমার মেম্বার কাস্ট রণবীর কাপুর আছেন অন্য হোটেলে। শোনা যাচ্ছে যে দীপিকা নির্দিষ্ট একটু দূরত্ব রাখতে চান কাপুর খানদানের পুত্রের সঙ্গে। এর আগের বেশ কিছু শুটিং সেটে রণবীরের সঙ্গে দেখা করতে ক্যাটরিনা কাইফ শুটিং ফ্লোরে চলে যাতেন। তাই ক্যাটরিনা বিরতির সময় যদি তামাশার শুটিং ফ্লোরে রণবীরের সঙ্গে দেখা করতে এসে দীপিকাকে একসঙ্গে দেখতে পান তাহলে বেশ বড় ধরনের সমস্যা হতে পারে এই আশঙ্কা করে দীপিকা আলাদা থাকছেন এবং রণবীরকে যত দূর সম্ভব এড়িয়ে চলছেন।


তবে এটাই একমাত্র কারণ নয়, বেশ কয়েকদিন আগে গুঞ্জন উঠেছিল যে রনবীর সিং, দীপিকার এখনকার প্রেমিক মোটেই চান না দীপিকা তাঁর প্রাক্তন প্রেমিকের সঙ্গে বেশি সময় ব্যয় করুক এবং সেই নিয়ে নতুন কোনো গুজব তৈরি হোক। তাই নিজের এবং প্রাক্তন প্রেমিক রণবীর কাপুরের ব্যক্তিগত জীবনে নতুন কোনো সমস্যা যাতে তৈরি না হয় সেই কারণেই দূরত্ব বজায় রেখে চলছেন বলিউডের এই অভিনেত্রী।
বলিউডের এ সময়ের জনপ্রিয় এবং সফল অভিনেত্রীদের অন্যতম তিনি। একই বছর পর পর তিনটি ব্লকবাস্টার হিট সিনেমা উপহার দেওয়ার পর স্বাভাবিকভাবেই পরিচালকদের প্রথম পছন্দ হয়ে ওঠেন তিনি। একে একে ঝুলিতে বাড়তে থাকে নামিদামি পরিচালকের সিনেমার অফার কিন্তু খুব বেছে বেছে সিনেমা নির্বাচন করে আসছেন এই অভিনেত্রী।
তবে বলিউড পাড়ায় নতুন গুঞ্জন বাতাসে ভেসে বেড়াচ্ছে যে, দীপিকা পাডুকোন এই সফলতার জোয়ারে নাকি গা ভাসিয়ে দিয়েছেন কেবল গা ভাসানোর কথা বললে কম হবে। তিনি নাকি প্রযোজক এবং পরিচালকের জন্য রীতিমতো ত্রাসে পরিণত হয়েছেন। কিন্তু কীভাবে?

সম্প্রতি 'ফাইন্ডিং ফ্যানি' সিনেমার ট্রেলার মুক্তি পায়। আর এই ট্রেলারের একটি দৃশ্য ছিল নাসিরুদ্দিন শাহ, পঙ্কজ কাপুরের মতো সিনিয়র অভিনেতাদের সঙ্গে। তবে দৃশ্যটির শুটিংয়ের পরে দীপিকার মনে হয়েছে, দৃশ্যটিতে সিনিয়রদের প্রাধান্য দেওয়া হয়েছে। তবে কেবল ভেবেই ক্ষান্ত ছিলেন না তিনি। দৃশ্যটি নতুন করে লিখিয়েছেন এবং শুট করিয়েছেন।
অন্যদিকে প্রেমিক রণভীর সিংয়ের জন্মদিন বলেই ০৯ জুলাই কোনো কাজ না করার সিদ্ধান্ত নিয়েছেন দীপিকা পাড়ুকোন। রণভীর তখন তুরস্কে শুটিং করছেন। এদিকে একটি বিজ্ঞাপনের কাজ বাদ দিয়ে দীপিকা সেদিন উড়াল দেন তুরস্কে রণভীরের জন্মদিন পালন করতে। অথচ বিজ্ঞাপনের জন্য আগে থেকেই সময় দিয়েছেন তিনি। আর দীপিকার এধরণের খামখেয়ালিপনা আচরণের কারণে বিপাকে পড়েছে প্রতিষ্ঠানটি।
তবে ঝামেলা এখানেই শেষ নয়, কারণ আগস্টে ইমতিয়াজ আলীর 'তামাশা' সিনেমার শুটিং করবেন দীপিকা। এর পরপরই সুজিত সিরকার 'পিকু' সিনেমার কাজ। আর তারপর 'ফাইন্ডিং ফ্যানি' সিনেমার প্রচারণা। কাজেই বিজ্ঞাপনটির শুটিং নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। দীপিকার এই 'স্বেচ্ছাচারিতা'কে ভালো চোখে দেখছে না অনেকেই।
আর দীপিকার ভাষ্য, 'যেকোনো কাজেই আমার ইচ্ছা কিংবা ভালো লাগা থাকতেই পারে, পারে না?' তবে এমন মন্তব্য করার আগে দীপিকার ভাবা উচিত ছিল ক্যারিয়ারের এমন উঠতি সময়ে এমন স্বেচ্ছাচারিতা কতটুকু ইতিবাচক হবে?