The Latest

Showing posts with label Pamela Anderson. Show all posts
Showing posts with label Pamela Anderson. Show all posts
কবিতা লিখে সবাইকে চমকে দিলেন হলিউডের সেক্স আইকন পামেলা অ্যান্ডারসন। রিক সলোমনের সঙ্গে ডিভোর্সের পর ফেসবুক পেইজে একটি লম্বা কবিতা লিখেছেন তিনি যা পড়ে সবার ভ্রু কপালের দিকে উঠে গেছে।

ইউএস ম্যাগাজিন ডট কম তাদের এক প্রতিবেদনে জানায়, এ কবিতার মাধ্যমে পামেলা বিয়ে এবং পতিতাবৃত্তি বিষয়ে তার মতামত তুলে ধরেছেন। নিজের কবিতায় তিনি নিজের কথা তুলে ধরে বলেন, প্রেমে পড়েই আমি ভালোবেসেছি, কিন্তু চাওয়া-পাওয়া নিয়ে সুখী হওয়া অসম্ভব। ফ্যাশন বা ট্র্যাডিশন হয়তো আমাকে রোমান্টিক বলে অনুমোদন দেয়নি, কিন্তু আমি অনেক চেষ্টা করেছি। আমার কাছে মনে হয়েছে পুরনো ধ্যান-ধারণার মানুষদের কাছে এসব আদর্শ হতে পারে।
কবিতার এক পর্যায়ে তার লিখনীতে বেশ অবাক হয়েছেন সবাই। তিনি বলছেন, অনলাইনে সেক্স অর্ডার করা আমাজনে একটি বই অর্ডার করার মতোই।
সবাই ধারণা করছেন, সঙ্গীদের সঙ্গে তার ধারাবাহিক বিচ্ছেদে হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন পামেলা। কারণ এক পর্যায়ে তিনি বলেছেন, কোনো পুরুষ জানেন না আমাকে নিয়ে কী করা যায়।
এ ছাড়া কবিতায় পামেলা কোনো ধনী পুরুষকে বিয়ে করতেও মানা করেছেন নারীদের।
পতিতাবৃত্তি সংস্কৃতির বিষয়ে তিনি লিখেছেন, বেশ্যাবৃত্তি কীভাবে চলে আমার অবাক লাগে। একে কি কখনো ভালো মনে হয়? সুবিধা নেওয়ার জন্য বা আদায়ের জন্য নিজের আত্মা বিক্রি পয়সার জন্য?

২০০৭ সালে সলোমনকে বিয়ে করার দুই মাস পর ছাড়াছাড়ি হয়ে যায়। এ বছরের জানুয়ারিতে ৪৭ বছরের হলিউড তারকা আবারো তাকে বিয়ে করেন। জুলাইয়ে আবারো ডিভোর্সের মাধ্যমে সলোমনের সঙ্গে দ্বিতীয় বিয়ের ইতি ঘটল। 
অর্থের জন্য স্বামীকে ডিভোর্স দিচ্ছেন আলোচিত সেক্সসিম্বল হলিউড অভিনেত্রী পামেলা এন্ডারসন। স্বামী পোকার খেলোয়াড় রিক সলোমনকে আনুষ্ঠানিকভাবে ছাড়ার প্রক্রিয়া এরই মধ্যে শুরু করেছেন তিনি। গেল সপ্তাহে রিক সলোমন ওয়ার্ল্ড পোকার সিরিজ জিতে ২ দশমিক ৮ মিলিয়ন ডলার আয় করেছেন।


এ ছাড়াও তার সম্পত্তির পরিমাণও রয়েছে অনেক। এ পোকার সিরিজ জেতার ঠিক দু’দিন বাদেই পামেলা রিককে ডিভোর্স দেয়ার আনুষ্ঠানিকতা শুরু করেন। কমিউনিটি সম্পত্তির আইন অনুযায়ী ডিভোর্সের পর ২ দশমিক ৮ মিলিয়নের অর্ধেক অর্থ পাবেন পামেলা। এ ছাড়াও রিকের বাকি সম্পত্তিরও একটি বড় অংশ পাবেন পামেলা। রিক-পামেলার বিয়ের চুক্তিপত্রে এমনটাই উল্লেখ ছিল। 

এর আগেও রিককে একবার ডিভোর্স দিতে চেয়েছিলেন পামেলা। কিন্তু পরে তাকে পরিবার থেকে বোঝানোর পর পিছপা হন তিনি। কিন্তু এবার ঝোপ বুঝে কুপ মারলেন পামেলা। পোকার এর ওয়ার্ল্ড সিরিজে বড় সম্মানী জেতার পরপরই সেই অর্থপ্রাপ্তির লোভে রিককে ডিভোর্স দিচ্ছেন তিনি। 

জানা গেছে, এ প্রক্রিয়া আগামী এক মাসের মধ্যে শেষ হবে। এর মধ্যে যদি রিক কোনভাবে পামেলাকে বোঝাতে পারেন, তবেই এ ডিভোর্সটা আটকাবে। তবে আপাতদৃষ্টিতে পামেলা সেটা করবেন বলে মনে হচ্ছে না। এদিকে এর আগেও দু’দুবার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তিনি। কিন্তু আগের দুই স্বামীকেও ডিভোর্স দিয়েছিলেন। নগ্ন উপস্থাপনের মাধ্যমে আলোচনায় আসা এ অভিনেত্রীর কাছে যেন তাই অভ্যাসেই পরিণত হয়েছে ডিভোর্সের বিষয়টি। 

এ বিষয়ে মিডিয়ার সঙ্গে নিজের সংক্ষিপ্ত বক্তব্যে পামেলা বলেছেন, রিককে ডিভোর্স দিচ্ছি এটা সত্যি ঘটনা। তবে কেন দিচ্ছি তা এখনই বলতে চাচ্ছি না। পরে হয়তো কোন একদিন বলবো। এখন আমি চাচ্ছি যত দ্রুত সম্ভব ডিভোর্সের আনুষ্ঠানিকতাটা সম্পন্ন করতে। তবেই আমার শান্তি।