The Latest

Showing posts with label katrina kaif. Show all posts
Showing posts with label katrina kaif. Show all posts
একত্রিশে পা দিলেন ক্যাটরিনা কাইফ। ৯ বছর আগে বলিউডে পথচলা শুরু করেন তিনি। এখন তিনি নির্মাতাদের কাছে ১০০ কোটি রুপির অন্যতম বাজি।

৩০তম জন্মদিন উপলক্ষে টুইটারে ক্যাটকে শুভেচ্ছা জানিয়েছেন তার অন্যতম প্রতিদ্বন্দ্বী দীপিকা পাড়ুকোন। তিনি বলেছেন, 'শুভ জন্মদিন ক্যাটরিনা। অনেক ভালোবাসা রইলো। তোমার জীবনের সেরা বছর হোক এটা।'

সাম্প্রতিককালে রণবীর কাপুরের সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে একাধিকবার খবরের শিরোনামে এসেছেন ক্যাটরিনা। গত সপ্তাহে প্রকাশ হয়েছে হৃতিক রোশনের সঙ্গে তার আগামী ছবি 'ব্যাং ব্যাং'-এর প্রথম পোস্টার।


কাজ করেছেন তিন খানের (সালমান, শাহরুখ ও আমির) সঙ্গেই। ফলে তার ব্লকবাস্টার ছবির সংখ্যা কম নয়। 







কোটি টাকা হলে পাকাপোক্ত একটা সিনেমাই বানিয়ে ফেলা যায়। আর সেখানে ক্যাটরিনা একটি গানের চিত্রায়ণের জন্য দুটো গাউন বানালেন কোটি রুপি খরচ করে! এই অভিনেত্রী ব্যাং ব্যাং ছবিতে ওই মূল্যবান গাউনজোড়া পরবেন। মজার বিষয় হলো, গাউনজোড়ার মূল্য যে এত বেশি হবে তা বুঝতে পারেননি ছবির পরিচালক-প্রযোজকেরা। পোশাক তৈরি হয়ে যাওয়ার পর তাঁরা জানতে পারেন, এ দুই গাউনের পেছনেই তাঁদের পুরো কস্টিউম বাজেট শেষ হয়ে গেছে। তাই আর পথ না দেখে তাঁরা গাউন দুটো ডিজাইনারের কাছে ফিরিয়ে দেওয়ার চিন্তা করেন এক সময়। কিন্তু স্টাইলিশ ক্যাটরিনার মনে ধরে যায় গাউন দুটো। তাই নিজের পকেট থেকেই গাউনের দাম দিয়ে দেন তিনি। আর কোটি রুপির গাউন দুটো নিজের করে নেন।
কিছুদিন আগেই খবর ছিল ক্যাটরিনা কাইফ আর সালমান খান ফের জুটি বাঁধছেন ছবিতে। তবে নতুন খবর অনুযায়ী শুধু ছবিতেই নয়, রিয়েল লাইফেও ফের ডেটিংয়ে ব্যস্ত সালমান-ক্যাট। উইকএন্ডের ছুটিতে বিটাউনের সেলেবরা যেখানে উড়ে যান বিদেশে সেখানে সালমান কিন্তু গার্লফ্রেন্ডকে নিয়ে পেঁৗছে গিয়েছেন মুম্বাইয়ের পাভেল অঞ্চলের ফার্ম হাউসেই। তবে তার এই ফার্ম হাউস যাত্রা নতুন নয়। যখনই সময় পান তখনই ফার্মহাউসে উপস্থিত হন সালমান। কিছুদিন আগে সঙ্গীতা বিজলানিকে নিয়েও পেঁৗছে ছিলেন পাভেলে। আর এবার ক্যাটরিনা হলেন সল্লুর সঙ্গী। ক্যাট নাকি বেশ অফ মুডে ছিলেন সালমানের সঙ্গে এই ফার্মহাউস ট্রিপে। অন্যদিকে সালমান কাজ ছাড়া দেশের বাইরে যেতেই চান না। তিনি সুযোগ পেলেই চলে আসেন এই খামার বাড়িতে। খামার বাড়িতেই নিজের মতো করে সময় কাটান সালমান।
Bollywood